Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, নিউইয়র্কে দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর *ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী* ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন আমাদের সন্তানদের ফাঁসানো হয়েছে;কুষ্টিয়ায় ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পরিবার। শোকের সাত বছর, এখনো শেষ হয়নি বিচার: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের অপেক্ষা নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা
হোম › রাজনীতি › অর্ধশতাধিক কর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

অর্ধশতাধিক কর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৪ এএম, ১৮ অক্টোবর, ২০২৫ 159
অর্ধশতাধিক কর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

লক্ষ্মীপুরে অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন হোসেন আহমেদ নামের এক বিএনপি নেতা। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে কর্মী-সমর্থক নিয়ে জামায়াতে যোগ দেন হোসেন। 

তিনি সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। একই সঙ্গে তিনি জামায়াতের সদস্য ফরমও পূরণ করেন।


এ সময় চররুহিতা ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম, ওয়ার্ড জামায়াত সভাপতি ফখরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

জামায়াত নেতা ওমর ফারুক বলেন, হোসেন আহমেদ অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে বিএনপি থেকে জামায়াতে যোগ দিয়েছেন। তারা জামায়াতের সদস্য ফরম পূরণ করেছেন।


হোসেন আহমেদ বলেন, শেখ হাসিনার পতনের পরও আমি বিএনপি করতাম। এরপর থেকে দেখেছি বিএনপির সঙ্গে আল্লাহ-রাসূলের আইনের কোনো সম্পর্ক নেই। এতে আমার মন বলছিল আমি অন্যায় পথে চলছি। তখন আমি চিন্ত করেছি, আমি অন্যায় পথে থাকতে পারব না। এই চিন্তা থেকেই আমি জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।