Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › রাজনীতি › মির্জা আব্বাসের ১৪৫ কোটি টাকার বিশাল সম্পদের পাহাড়

মির্জা আব্বাসের ১৪৫ কোটি টাকার বিশাল সম্পদের পাহাড়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:১২ এএম, ০২ জানুয়ারি, ২০২৬ 250
মির্জা আব্বাসের  ১৪৫ কোটি টাকার  বিশাল সম্পদের পাহাড়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের হাতে নগদ আছে ২ কোটি ৫১ লাখ টাকা। আর সম্পদ আছে ৫৩ কোটি ১৬ লাখ টাকার। এছাড়া তিনি আয়কর দিয়েছেন ৩ কোটি সাড়ে ৫৫ লাখ টাকা। স্ত্রী-সন্তানদেরসহ সর্বমোট ১৪৫ কোটি টাকার সম্পদ দেখিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা তার মনোনয়নপত্র বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির এই নেতা। তার পুরো নাম মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।

মির্জা আব্বাসের হাতে নগদ আছে আনুমানিক ২ কোটি ৫১ লাখ টাকা, বৈদেশিক মুদ্রা হিসেবে রয়েছে ১ লাখ ২ হাজার ৮৭৫.৭২ মার্কিন ডলার (১২২ কোটি ৩৮ লাখ টাকা)। স্ত্রী আফরোজা আব্বাসের হাতে নগদ আছে ১ কোটি ১০ লাখ ৪২ হাজার টাকা ও ৬৮ হাজার ৯৬০.৩১ মার্কিন ডলার।