অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
লকডাউন ঘিরে সারা দেশে আগুন-ককটেল, এক মাসে দুই শতাধিক নাশকতা: পুলিশ সদরদপ্তর পাবনার বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, ১২৩ রাবার বুলেট ছুড়ল পুলিশ পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিতে যুবলীগ কর্মী নিহত নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ
হোম › খেলার মাঠ › আজ ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফ সংক্ষিপ্ত আয়োজন, সাধারণ দর্শকদের জন্য সীমিত সুযোগ

আজ ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফ সংক্ষিপ্ত আয়োজন, সাধারণ দর্শকদের জন্য সীমিত সুযোগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:২১ এএম, ১৪ জানুয়ারি, ২০২৬ 304
আজ ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফ সংক্ষিপ্ত আয়োজন, সাধারণ দর্শকদের জন্য সীমিত সুযোগ

ঢাকা:

বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল মানেই বাড়তি আবেগ, ছাদের ওপর ভিনদেশি পতাকা আর আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে চিরন্তন তর্ক। সেই ফুটবল–পাগল দেশের রাজধানী ঢাকায় আজ হাজির হচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর সোনালি ট্রফি—ফিফা বিশ্বকাপ ট্রফি।

‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’-এর অংশ হিসেবে আজ সকালে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফিটি। সঙ্গে থাকছেন ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তি মিডফিল্ডার এবং আর্সেনালের ঐতিহাসিক ‘ইনভিজিবল’ স্কোয়াডের সদস্য গিলবার্তো সিলভাবিমানবন্দরে আনুষ্ঠানিক অভ্যর্বিশ্বকাপ ট্রফিবাহী চার্টার্ড বিমানটি পাকিস্তান ও ভারত হয়ে আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে আনুষ্ঠানিকভাবে ট্রফিটি গ্রহণ করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এ সময় তার সঙ্গে উপস্থিত থাকবেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।

বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় ট্রফিটি নিয়ে যাওয়া হবে রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্বড় আয়োজন নেই, আক্ষেপ দর্শকদে২০২২ সালের ট্রফি ট্যুরের মতো এবার কোনো কনসার্ট বা আর্মি স্টেডিয়ামে বড় পরিসরের প্রদর্শনীর আয়োজন থাকছে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আয়োজনটি রাখা হয়েছে অত্যন্ত সংক্ষিপ্ত ও নিয়ন্ত্রিত।

সাধারণ দর্শকদের জন্য রয়েছে হতাশার খবর। কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের নির্দিষ্ট বিজয়ীরাই বিকেলে ট্রফিটি কাছ থেকে দেখার ও ছবি তোলার সুযোগ খেলোয়াড় উপস্থিতি নিয়ে অনিশ্চযঅনুষ্ঠানে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। তবে ঘরোয়া লিগ চলমান থাকায় নারী ও পুরুষ জাতীয় দলের অন্য খেলোয়াড়দের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এ বিষয়ে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ‘খেলোয়াড়দের থাকার বিষয়টি আমরা নিশ্চিত নই। আমাদের বলা হয়েছে ট্রফি সকালে আসবে, তাবিথ ভাই রিসিভ করবেন। এরপর হয়তো বাফুফে ও অতিথিদের জন্য আধা ঘণ্টা বা এক ঘণ্টার একটা সেশন থাকবে। আয়োজনটা খুবই সংক্ষিপ্ত।

লিংক কপি হয়েছে ✓