Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › রাজনীতি › মনোনয়ন বাতিলের পর যা বললেন ডা. তাসনিম জারা

মনোনয়ন বাতিলের পর যা বললেন ডা. তাসনিম জারা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৯ এএম, ০৩ জানুয়ারি, ২০২৬ 223
মনোনয়ন বাতিলের পর যা বললেন ডা. তাসনিম জারা

ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কর্তৃপক্ষ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন।

মনোনয়ন বাতিলের প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, ভোটারদের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি বলেন,

“ভোটারদের স্বাক্ষর যাচাইয়ে কিছু সমস্যার কথা বলা হয়েছে। আমি নির্বাচন কমিশনে আপিল করব। আশা করছি, ন্যায়বিচার পাব এবং মনোনয়ন ফিরে আসবে।”


এর আগে গত ২৯ ডিসেম্বর রাজধানীর সবুজবাগ থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকে নিজ আসনের মোট ভোটারের ১ শতাংশের সমর্থন সংগ্রহ করতে হয়েছিল।


আয়-ব্যয়ের তথ্য


হলফনামার তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। চাকরি থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। এছাড়া দেশের বাইরে তার আয় রয়েছে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা। বিবরণ


হলফনামায় উল্লেখ করা হয়েছে, ডা. তাসনিম জারার নামে কোনো বাড়ি, ফ্ল্যাট, কৃষিজমি বা অকৃষিজমি নেই। তবে তার কাছে ২ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার রয়েছে।

ব্যাংকে নিজের নামে জমা রয়েছে ১০ হাজার ১৯ টাকা এবং হাতে নগদ রয়েছে ১৬ লাখ টাকা। এছাড়া তার কাছে রয়েছে ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড।


ম বা ঋণ নেই


হলফনামা অনুযায়ী, ডা. তাসনিম জারার বিরুদ্ধে কোনো মামলা, ঋণ, দায় বা সরকারি পাওনা নেই।


স্বাম সম্পদের তথ্য


হলফনামায় তার স্বামী খালেদ সাইফুল্লাহর সম্পদের বিবরণও উল্লেখ করা হয়েছে। স্বামীর হাতে নগদ রয়েছে ১৫ লাখ টাকা এবং ৬ হাজার ব্রিটিশ পাউন্ড। পাশাপাশি দেশের বাইরে তার বার্ষিক আয় ৩৯ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড বলে উল্লেখ করা হয়েছে।


ব্যক তথ্য


ডা. তাসনিম জারার জন্ম ১৯৯৪ সালের ৭ অক্টোবর। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তার বাবার নাম ফখরুল হাসান এবং মায়ের নাম আমেনা আক্তার দেওয়ান। বর্তমানে তিনি রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় বসবাস করছ