Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › জাতীয় › পররাষ্ট্র উপ‌দেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, হলো যে কথা

পররাষ্ট্র উপ‌দেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, হলো যে কথা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৯ এএম, ০৪ জানুয়ারি, ২০২৬ 212
পররাষ্ট্র উপ‌দেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, হলো যে কথা

অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌহিদ হোসেনের স‌ঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলাপকালে তারা দুজনই বিভিন্ন ক্ষেত্রে বাংলা‌দেশ ও পা‌কিস্তা‌নের ম‌ধ্যে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

রোববার (৪ জানুয়া‌রি) তৌহিদ হোসেন ও ইসহাক দা‌রের ফোনালাপের এ তথ‌্য প্রকাশ করে‌ বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপ‌দেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে দুই নেতা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক পর্যালোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। 

আলাপকালে এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও মতবিনিময় করেছেন তারা। একইসঙ্গে এই গতিশীলতার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার বিষ‌য়ে সম্মত হয়েছেন দুজন। 


উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই নতুন গতি পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক। উভয় দেশই আন্তর্জাতিক পরিমণ্ডলে একে অপরকে বেশ গুরুত্ব দিচ্ছে। গত দেড় বছরে বেশ কয়েক দফায় সাক্ষাৎ করেছেন দুই সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিরা। প্রতিবারের সাক্ষাতেই বাণিজ্য ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি প্রকাশ পেয়েছে দুই দেশের নেতাদের মধ্যে।