Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা
হোম › রাজনীতি › আ.লীগের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৫৫২

আ.লীগের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৫৫২

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:২১ পিএম, ১১ নভেম্বর, ২০২৫ 150
আ.লীগের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৫৫২

রাজধানীর বিভিন্ন স্থানে গত অক্টোবর থেকে মঙ্গলবার পর্যন্ত অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ দীর্ঘ সময়ের মধ্যে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের (কার্যক্রম নিষিদ্ধ থাকা) ৫৫২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপি ডিএমপি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল সদৃশ্য বস্তু নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহন এবং সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোসহ আইনশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং গত দুই দিনে নয়টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৭টি মামলা রজু করা হয়েছে এবং এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।


এই কর্মকর্তা আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অপচেষ্টা করছে। এরই অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির সৃষ্টির চেষ্টা করছে। অক্টোবর থেকে এ পর্যন্ত ১৪টি ঝটিকা মিছিল করে তারা এবং স্বল্প স্থায়ী এসব মিছিলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। গত অক্টোবর থেকে আজ পর্যন্ত ঝটিকা মিছিল পরিকল্পনা অর্থায়ন ও অংশগ্রহণের সাথে জড়িত ৫৫২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, তাদের কাছে তথ্য এবং প্রাক-পরিচয় যাচায়ে দেখা যায়, তাদের অধিকাংশই রাজধানীর ঢাকার বাইরে থেকে আসা অর্থের বিনিময়ে তারা ঢাকায় এসে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করে আবার ঢাকার বাইরে চলে যায়। গত কয়েকদিনে রাজধানীর স্থানে ককটেল বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায়, হেলমেট ও মাস্ক পড়ে তারা ভোরবেলা বা দিনের ব্যস্ত সময়ে টার্গেটকৃত স্থানে ককটেল বিস্ফোরণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অনেক ক্ষেত্রে তারা এসব কাজে অপ্রাপ্ত বয়স্কদের ব্যবহার করছে।