অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা শিক্ষক সংকটে নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত পাঠদান সিলেট সিটির সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির
হোম › রাজনীতি › উপজেলা নির্বাচন এখন উপজ্বালায় পরিণত হয়েছে: আব্দুস সালাম

উপজেলা নির্বাচন এখন উপজ্বালায় পরিণত হয়েছে: আব্দুস সালাম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৫২ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪ 207
উপজেলা নির্বাচন এখন উপজ্বালায় পরিণত হয়েছে: আব্দুস সালাম

উপজেলা নির্বাচন এখন উপজ্বালায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। ক্ষমতাসীন দলকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘সাত জানুয়ারির নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও সব বিরোধী দল প্রত্যাখ্যান করেছে।’ 

সোমবার দুপুরে রাজধানীর ফকিরাপুল পানির ট্যাংক রোডের সামনে তীব্র দাবদাহে জনসাধারণের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণকালে তিনি এসব কথা বলেন। 


আব্দুস সালাম বলেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে সরকার প্রহসন করছে। জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের উš§ুক্ত করেও ভোটার উপস্থিত করতে না পেরে এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক উঠিয়ে দিয়েছে। উপজেলায় মাঠে বেশি প্রার্থী দিয়ে ভোটার আনার পরিকল্পনা করছে সরকার। কিন্তু এ ফর্মুলা কাজে আসছে না।’


সালাম দাবি করেন, সরকারের ব্যর্থতার জন্য আজকে এই তীব্র দাবদাহ। অপ্রয়োজনীয় বৃক্ষ নিধন করছে। তাপবিদ্যুতের নামে কয়লা পুড়ছে, পার্শ্ববর্তী রাষ্ট্রকে খুশি করার জন্য শিল্পকারখানার নামে পরিবেশ ধ্বংস করছে। সরকার সুন্দরবনকে ধ্বংস করছে। তারা কৌশলে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে।


ঢাকা মহানগর দক্ষিণের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, আব্দুস সাত্তার, সদস্য ফারুকজ্জামান, মতিঝিল থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি বাবর আলী রানী, সাধারণ সম্পাদক আহমদ আলী প্রমুখ।

লিংক কপি হয়েছে ✓