অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
লকডাউন ঘিরে সারা দেশে আগুন-ককটেল, এক মাসে দুই শতাধিক নাশকতা: পুলিশ সদরদপ্তর পাবনার বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, ১২৩ রাবার বুলেট ছুড়ল পুলিশ পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিতে যুবলীগ কর্মী নিহত নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ
হোম › রাজনীতি › গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হলে নাম এনসিপিই থাকবে: নাসীরুদ্দীন

গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হলে নাম এনসিপিই থাকবে: নাসীরুদ্দীন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৫৮ এএম, ২২ সেপ্টেম্বর, ২০২৫ 117
গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হলে নাম এনসিপিই থাকবে: নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হলে দলের নাম হবে ‘এনসিপিই’ এবং প্রতীক হিসেবে শাপলাই থাকবে। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এনসিপির প্রতিনিধি দল নিবন্ধন প্রক্রিয়ার অগ্রগতি জানতে ইসিতে বৈঠক করে। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এনসিপি চায় শাপলা, লাল শাপলা অথবা সাদা শাপলা। এই তিন প্রতীকের বাইরে যাওয়া যাবে না। শাপলা দিতেই হবে, প্রয়োজনে আইন বিধি সংশোধন করতে হবে।’


তিনি দাবি করেন, এনসিপির অন্তত ১৫০ আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে সাবেক সেনা কর্মকর্তারাও প্রার্থী হবেন। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থাকবে না বলে মন্তব্য করেন তিনি।


পাশাপাশি তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না তা নিয়েও সংশয় আছে। বিএনপি ৫০-১০০ আসনের বেশি আসন পাবে না বলেছিলাম, এখন অবস্থা আরও তলানিতে।’


এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।


এর আগে, জহিরুল ইসলাম মুসা জানান, সোমবার বিকেলে তারা ইসিতে আসবেন। প্রতিনিধি দলে থাকবেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।


তিনি আরও বলেন, ‘৮ সেপ্টেম্বর আমরা নিবন্ধনের অগ্রগতি জানতে গিয়েছিলাম। তখন সচিবের সঙ্গে বৈঠক হয়েছে, তবে সিইসি দেশের বাইরে ছিলেন। এর ধারাবাহিকতায় আজকের বৈঠকে নিবন্ধনের বিষয়ে অগ্রগতি জানতে পারব।’


ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল নিবন্ধনের কাজ গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। আগামী এক সপ্তাহের মধ্যে সরেজমিন তদন্ত প্রতিবেদন পাওয়া পর যোগ্য দলগুলোর বিষয়ে আপত্তি রয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তি দেয়ার প্রক্রিয়া চলছে।


প্রাথমিক বাছাইয়ের পর টিকে থাকা ২২ দলের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কমিটিসহ প্রাসঙ্গিক দলিলপত্র দেখতে সরেজমিন তদন্ত শেষ হয়েছে।


নতুন দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ কয়েকটি দল নিবন্ধন পাওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছে বলে আভাস মিলেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর গেল সপ্তাহে বেশ কিছু দলের প্রতিনিধিদের সঙ্গে ইসির বাছাই কমিটি সাক্ষাৎ করেছে।


এনসিপি নেতারা বলছেন, তারা নিবন্ধন পাওয়ার বিষয়ে বরাবরই আশাবাদী। তবে দলীয় প্রতীক শাপলা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে ইসির তরফ থেকে জানানো হয়েছে।


এনসিপি শাপলার পাশাপাশি সাদা ও লাল শাপলা প্রতীক চেয়ে আবেদনে করেছে দ্বিতীয়বার। কিন্তু প্রতীকের তালিকায় এ ধরনের নির্বাচনি প্রতীক রাখেনি ইসি। আইন মন্ত্রণালয়ে পাঠানো প্রতীক তালিকা এখন ভেটিংয়ের অপেক্ষায় রয়েছে।

লিংক কপি হয়েছে ✓