Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, নিউইয়র্কে দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর *ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী* ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন আমাদের সন্তানদের ফাঁসানো হয়েছে;কুষ্টিয়ায় ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পরিবার। শোকের সাত বছর, এখনো শেষ হয়নি বিচার: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের অপেক্ষা নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা
হোম › রাজনীতি › বাগছাস ছাড়লেন মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম

বাগছাস ছাড়লেন মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:২২ এএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ 129
বাগছাস ছাড়লেন মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম

কা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম পদত্যাগ করেছেন। তিনি জানান, গত ১৯ আগস্ট সংগঠনের আহ্বায়কের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।


এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে হাসিবুল লিখেছেন, দায়িত্বকালীন সময়ে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ পরিচালনার চেষ্টা করেছেন। কোনো ভুল হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি।

তিনি আরও লেখেন, গণতান্ত্রিক ছাত্রসংসদ তার কাছে শুধু একটি সংগঠন নয়, বরং আবেগ ও অনুভূতির নাম। ভবিষ্যতেও সংগঠনটি শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাসের জায়গা হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে সত্য ও ন্যায়ের পথে থেকে রাজপথের সংগ্রামে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাগছাসের প্যানেল থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়ার ঘোষণা দেন হাসিবুল। যদিও সংগঠনের ঘোষিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে তাকে মনোনীত করা হয়েছিল, তিনি শেষ মুহূর্তে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

হাসিবুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সরকার পতনের পর নতুনভাবে গঠিত বাগছাসের ঢাবি শাখায় তিনি মুখ্য সংগঠকের দায়িত্ব পান।