পেনসিলভানিয়া, ০১ জুন, ২০২৬ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সর্বশেষ:
ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ Philadelphia-এ ডেমোক্র্যাটিক কমিটি পার্সন নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহেদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ ঐতিহাসিক জয়: টানা ৫ম বারের মতো জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হলেন শেখ রহমান ডেমোক্রেটিক প্রাইমারিতে বাংলাদেশিদের ঐতিহাসিক বিজয় পেনসেলভেনিয়া উইমেন ফোরাম আয়োজিত মা দিবস উদযাপন পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বিশ্ব মা দিবস উদযাপন সারম্বরে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি: বিশেষ পাসপোর্ট ঘিরে আলোচনা ও বিতর্ক আইভি লিগে ইতিহাস গড়ল আপার ডার্বির বাংলাদেশি শিক্ষার্থী প্রেসিডেনশিয়াল এআই চ্যালেঞ্জে নর্থইস্ট আঞ্চলিক বিজয়ী আপার ডারবি হাই স্কুলের মাহিন ট্রাম্পের নৈশভোজ গুলি: হামলাকারী আটক, নিরাপত্তা জোরদার ফ্লোরিডায় ১৫ দিনের ব্যবধানে ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু: রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার

রাজশাহী মহানগর এনসিপির নতুন কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৩ পিএম, ৩১ অক্টোবর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগর শাখার নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে ১৭টি বিভিন্ন পদ ও ৪৭ জনকে সদস্য করে মোট ৬৪ জনের এই কমিটি ঘোষণা করা হয়েছে।


নতুন কমিটিতে মোবাশ্বের আলীকে আহবায়ক এবং আতিকুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। ঘোষিত কমিটির মেয়াদ থাকবে আগামী ছয় মাস পর্যন্ত।


কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন। যুগ্ম আহবায়ক পদে রয়েছেন সারোয়ারুল হক রবিন, হেলালুজ্জামান সরকার, সিরাজুল ইসলাম ও জেসমিন আরা পারভীন।


সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মাহফুজুর রহমান জুয়েল। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন মসহফুজুর রহমান বাবু, ফাহাবীর চৌধুরী, সালাউদ্দিন বাপ্পী, মোফাসিরুল ইসলাম ও উরসী মাহফিলা ফাতেহা। 


সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক উদয়, সানেফ সামওয়ান ও আতিকুর রহমান। মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক করা হয়েছে আবির হাসনাত রুদ্রকে।


এর আগে গত ১৮ জুন এনসিপি প্রথমবারের মতো রাজশাহী জেলা ও মহানগরে সমন্বয় কমিটি গঠন করেছিল। সেই সময় মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন মোবাশ্বের আলী। নতুন ঘোষণায় তাকেই আহবায়ক করা হয়েছে।


দলীয় সূত্রে জানা গেছে, নতুন আহবায়ক মোবাশ্বের আলী আগে ইসলামী ছাত্রশিবির ও জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বাড়ি নগরীর খড়খড়ি এলাকায়।


এদিকে, আগে গঠিত জেলা ও মহানগর সমন্বয় কমিটির বেশ কয়েকজন সদস্য বিভিন্ন কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পরে সমন্বয় কমিটি বিলুপ্ত করে নতুন করে মহানগর আহবায়ক কমিটি ঘোষণা করে এনসিপি। 


মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad