Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, নিউইয়র্কে দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর *ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী* ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন আমাদের সন্তানদের ফাঁসানো হয়েছে;কুষ্টিয়ায় ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পরিবার। শোকের সাত বছর, এখনো শেষ হয়নি বিচার: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের অপেক্ষা নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা
হোম › রাজনীতি › সনদে সইয়ে যে ঐক্যের সুর, সেই সুর নিয়েই ভোটে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

সনদে সইয়ে যে ঐক্যের সুর, সেই সুর নিয়েই ভোটে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৯ এএম, ১৮ অক্টোবর, ২০২৫ 126
সনদে সইয়ে যে ঐক্যের সুর, সেই সুর নিয়েই ভোটে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে ‘নতুন বাংলাদেশের সূচনা’ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তার মতে, এর মধ্য দিয়ে 'আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম'। রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন অসম্ভবকে সম্ভব করেছে, সারা বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে জুলাই সনদ।

গণঅভ্যুত্থানের কারণে এই পরিবর্তন সম্ভব হয়েছে এবং একইসঙ্গে জুলাই সনদকে অভ্যুত্থানের ‘দ্বিতীয় অংশ’ হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।


জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। 


চব্বিশের অভ্যুত্থানে জন্য যারা প্রাণ-রক্ত দিয়েছেন, বক্তব্যের শুরুতে তাদের কথা স্মরণ করেন তিনি। একই সঙ্গে যারা আহত হয়েছেন বা কষ্টে আছেন, সেই যোদ্ধাদের প্রতিও তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। 


তাদের আত্মত্যাগের ফলেই আজকের এই দিনটি সম্ভব হয়েছে এবং জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন, সে কথা বলেন মুহাম্মদ ইউনূস।



কীভাবে দলগুলো ঐক্যমত্যে এসেছে তা তরুণদের জানাতে 'পাঠ্যপুস্তকে থাকবে' সেই কথা-ও যোগ করেন তিনি।


দলগুলোর উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে ঐক্যের সুর বাজালাম, সেই সুর নিয়েই নির্বাচনে যাব। যারা স্বাক্ষর করলেন, তারা প্রয়োজনে আবার বসেন। ঠিক করেন কীভাবে নির্বাচন সুন্দর করা যায়। যেনতেন নির্বাচন করে কোনও লাভ নেই।


তিনি আরও বলেন, মানুষ যেন মনে রাখে এই সনদে যারা স্বাক্ষর করেছেন তারা সুষ্ঠু নির্বাচন করেছে। পুলিশ এসে কেন ধাক্কাধাক্কি করবে। নিজেদের নির্বাচন নিজেরা করবো। কারও এসে আমাদের সোজা করতে হবে না, দেখিয়ে দিতে হবে না, ধাক্কাধাক্কি করতে হবে না।