কুড়িগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যাগে 'জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কুড়িগ্রাম সদর বাস স্ট্যান্ড সংলগ্ন মডেল মসজিদে বিকালে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আলহাজ্ব হযরত মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, রংপুর জোন-১ এর বিভাগীয় সাধারণ সম্পাদক— হাফেজ মুহাম্মদ শহিদুল ইসলাম শহীদ।প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বিভাগীয় জিম্মাদার, রংপুর— এইচএম আব্দুল বাতেন বিন ত্বাহের।
আহ্বানে রয়েছেন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক সাহেব এবং সেক্রেটারিতে হাফেজ মো: শাহজালাল প্রমুখ।
এতে কুড়িগ্রাম জেলার ৫০ টি মাদরাসার প্রায় ৩ শত ৫০ জন শিক্ষাথীকে ৫ টি গ্রুফে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।
এসময় প্রধান অতিথি হাফেজ মুহাম্মদ শহিদুল ইসলাম শহীদ জানান আজকের এই কোমলমতি কুরআনের পাখিরা জাতীয় পর্য়ায়ে অংশগ্রহণ করে তাঁদের মেধা বিকাশের পরিচয় দিয়েছেন।