নরসিংদীতে ২০ ফুট ২৩ হাত ৭০ মাথা উচ্চতাসম্পুর্ন স্কৃষ্ণ মন্দিরে ব্যতিক্রমী লক্ষ্মী পূজা, ভক্তদের উপচে পড়া ভীড়
সনাতনী হিন্দুদের কাছে দুর্গাপূজা ও লক্ষ্মী পূজা মানেই আনন্দ উৎসব ও দেবীর কৃপা লাভ করা। দুর্গাপূজার শেষ হতেই আজ ২৫ শে অক্টোবর হতে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী পলাশে লক্ষী পূজা। পলাশে এবার ৭৩ টি মন্ডপে পূজা হচ্ছে।
এরমধ্যে পলাশের পাইকসা রাধা কৃষ্ণ মন্দিরে ব্যতিক্রমী প্রতিমায় লক্ষী পূজার করা হয়েছে আয়োজন। এই মন্দিরে প্রতি বছরই ব্যতিক্রমী ভাবে সব মুখর পরিবেশে লক্ষী পূজার আয়োজন করা হয়। এবারও তার কোন ব্যত্যয় ঘটেনি।
ব্যতিক্রমী এই লোককে বোঝায় দেখা যায়, মহালক্ষ্মী অষ্টাদশ ভুজা - উচ্চতা ২০ ফিট,ভগবান নারায়ণ অষ্ট ভুজা- উচ্চতা ২১ ফিট , গণেশ ঠাকুরের পঞ্চমস্তক উচ্চতা দশ ফিট ও অষ্ট ভুজা, কার্তিক ঠাকুরের ষড়মস্তক ও অষ্টভুজা উচ্চতা ১১ ফিট। এবার সবচেয়ে ব্যাতিক্রমী প্রতিমা হল ভগবান নরসিংহ দেবের নবমস্তক ও অষ্টাদশ হস্ত উচ্চতা ৭ফিট । প্রতিটি রূপের ই সনাতন শাস্ত্রে লিপিবদ্ধ রয়েছে। ভক্তরা ভগবান ও দেব দেবীকে যে রূপেই ধ্যান করে, তার কাছে সে রূপেই তিনি প্রকট হন। দেখা গেছে ব্যতিক্রমী এই লক্ষ্মীপূজায় ভক্তদের ঢল নেমেছে। পূজা চলবে আজ হতে পাঁচ দিন।মন্ডপে ঢুকতেই বাম পাশে রয়েছে এবারের মূল আকর্ষণ ৭ ফিট উচ্চতা বিশিষ্ট অষ্টাদশ ভুজা নবমস্তকের নরসিংহ দেবের বিগ্রহ।
লক্ষ্মীপূজা মন্দির কমিটির সভাপতি সৌরভ ভৌমিক সংবাদ কে বলেন, এবারের ব্যতিক্রমী প্রতিমায় ভগবান নারায়ণ ও মহালক্ষ্মী কার্তিক ঠাকুর গণেশ ঠাকুর ও নরসিংহদেবের যে রোগগুলো দেওয়া হয়েছে তা শাস্ত্র সম্মত। অষ্টাদশ পুরাণের মধ্যে ও নরসিংহ উপপূরণের মধ্যে ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্ম পুরাণ, স্কন্ধ পুরাণ, শিব পুরাণ ভগবান নারায়ণ ও দেব দেবীর এই রূপ পাওয়া যায়। আমরা এ রূপেরই আরাধনা করছি উৎসবমুখর পরিবেশে যা পলাশে ব্যতিক্রম। প্রতিবছরই আমরা চাই আমাদের লক্ষ্মীপূজায় ব্যতিক্রমী একটি প্রতিমা ও পূজা উপহার দেওয়ার জন্য। পাশাপাশি রয়েছে জমকালো আলোকসজ্জা। আমরা সকলের সহযোগিতা নিয়ে এই পূজার আয়োজন করেছি।