অনলাইন, ২৬ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ডেঙ্গুর ঝুঁকি সারা বছর , বছরের আট মাসে যশোরে আক্রান্ত প্রায় দুই হাজার নোয়াখালী'র কোম্পানীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে সরব রাজনীতি, প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা নরসিংদীতে ২০ ফুট উচ্চতাসম্পুর্ন স্কৃষ্ণ মন্দিরে ব্যতিক্রমী লক্ষ্মী পূজা, ভক্তদের উপচে পড়া ভীড় নরসিংদীতে ২০ ফুট ২৩ হাত ৭০ মাথা উচ্চতাসম্পুর্ন স্কৃষ্ণ মন্দিরে ব্যতিক্রমী লক্ষ্মী পূজা, ভক্তদের উপচে পড়া ভীড় নাজিম উদ্দিনদের অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ, তবে মসজিদ আল-মদিনার বোর্ড অব ট্রাস্টির বিরুদ্ধে মূল মামলা চলতে থাকে কুড়িগ্রাম পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের প্রত্যাশা সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিকের একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকবো? মৌলভীবাজারে বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান মৌলভীবাজার থেকে নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে অচেতন অবস্থায় ভৈরব-আশুগঞ্জ থেকে উদ্ধার; অতঃপর হাসপাতালে মৃত্যু, শনিবার নিজ জেলা মৌলভীবাজার সাংগঠনিক সফরে আসছেন বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান বিজিবি,এসবিআরসহ যৌথ অভিযানে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় পন্য জব্দ পুলিশের সক্রিয়তা বৃদ্ধি ভেড়ামারায় আইনশৃঙ্খলা উন্নয়নের নতুন বার্তা। ‘মাদক ছেড়ে খেলতে আসি, সুস্থ সমাজ গড়ে তুলি’—কুড়িগ্রামের ভোগডাঙ্গায় চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাসানাত আলী হলেন এনসিসিসি’র সদস্যu যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
হোম › বাংলাদেশ › নরসিংদীতে ২০ ফুট উচ্চতাসম্পুর্ন স্কৃষ্ণ মন্দিরে ব্যতিক্রমী লক্ষ্মী পূজা, ভক্তদের উপচে পড়া ভীড়

নরসিংদীতে ২০ ফুট উচ্চতাসম্পুর্ন স্কৃষ্ণ মন্দিরে ব্যতিক্রমী লক্ষ্মী পূজা, ভক্তদের উপচে পড়া ভীড়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৫৮ পিএম, ২৫ অক্টোবর, ২০২৬ 28
নরসিংদীতে ২০ ফুট উচ্চতাসম্পুর্ন স্কৃষ্ণ মন্দিরে ব্যতিক্রমী লক্ষ্মী  পূজা, ভক্তদের উপচে পড়া ভীড়
মোঃ আখতারুজ্জামান
মোঃ আখতারুজ্জামাননরসিংদী প্রতিনিধি॥

সনাতনী হিন্দুদের কাছে দুর্গাপূজা ও লক্ষ্মী পূজা মানেই আনন্দ উৎসব ও দেবীর কৃপা লাভ করা। দুর্গাপূজার শেষ হতেই আজ ২৫ শে অক্টোবর হতে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী পলাশে লক্ষী পূজা। পলাশে এবার ৭৩ টি মন্ডপে পূজা হচ্ছে।

এরমধ্যে পলাশের পাইকসা রাধা কৃষ্ণ মন্দিরে ব্যতিক্রমী প্রতিমায় লক্ষী পূজার করা হয়েছে আয়োজন। এই মন্দিরে প্রতি বছরই ব্যতিক্রমী ভাবে সব মুখর পরিবেশে লক্ষী পূজার আয়োজন করা হয়। এবারও তার কোন ব্যত্যয় ঘটেনি।

ব্যতিক্রমী এই লোককে বোঝায় দেখা যায়, মহালক্ষ্মী অষ্টাদশ ভুজা - উচ্চতা ২০ ফিট,ভগবান নারায়ণ অষ্ট ভুজা- উচ্চতা ২১ ফিট , গণেশ ঠাকুরের পঞ্চমস্তক উচ্চতা দশ ফিট ও অষ্ট ভুজা, কার্তিক ঠাকুরের ষড়মস্তক ও অষ্টভুজা উচ্চতা ১১ ফিট। এবার সবচেয়ে ব্যাতিক্রমী প্রতিমা হল ভগবান নরসিংহ দেবের নবমস্তক ও অষ্টাদশ হস্ত উচ্চতা ৭ফিট । প্রতিটি রূপের ই সনাতন শাস্ত্রে লিপিবদ্ধ রয়েছে। ভক্তরা ভগবান ও দেব দেবীকে যে রূপেই ধ্যান করে, তার কাছে সে রূপেই তিনি প্রকট হন। দেখা গেছে ব্যতিক্রমী এই লক্ষ্মীপূজায় ভক্তদের ঢল নেমেছে। পূজা চলবে আজ হতে পাঁচ দিন।মন্ডপে ঢুকতেই বাম পাশে রয়েছে এবারের মূল আকর্ষণ ৭ ফিট উচ্চতা বিশিষ্ট অষ্টাদশ ভুজা নবমস্তকের নরসিংহ দেবের বিগ্রহ।

লক্ষ্মীপূজা মন্দির কমিটির সভাপতি সৌরভ ভৌমিক সংবাদ কে বলেন, এবারের ব্যতিক্রমী প্রতিমায় ভগবান নারায়ণ ও মহালক্ষ্মী কার্তিক ঠাকুর গণেশ ঠাকুর ও নরসিংহদেবের যে রোগগুলো দেওয়া হয়েছে তা শাস্ত্র সম্মত। অষ্টাদশ পুরাণের মধ্যে ও নরসিংহ উপপূরণের মধ্যে ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্ম পুরাণ, স্কন্ধ পুরাণ, শিব পুরাণ ভগবান নারায়ণ ও দেব দেবীর এই রূপ পাওয়া যায়। আমরা এ রূপেরই আরাধনা করছি উৎসবমুখর পরিবেশে যা পলাশে ব্যতিক্রম। প্রতিবছরই আমরা চাই আমাদের লক্ষ্মীপূজায় ব্যতিক্রমী একটি প্রতিমা ও পূজা উপহার দেওয়ার জন্য। পাশাপাশি রয়েছে জমকালো আলোকসজ্জা। আমরা সকলের সহযোগিতা নিয়ে এই পূজার আয়োজন করেছি।