Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › জাতীয় › আন্দোলনে আহত সকল ছাত্র-জনতার চিকিৎসা নিশ্চিত করবে সরকার

আন্দোলনে আহত সকল ছাত্র-জনতার চিকিৎসা নিশ্চিত করবে সরকার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৭ আগস্ট, ২০২৪ 213
আন্দোলনে আহত সকল ছাত্র-জনতার চিকিৎসা নিশ্চিত করবে সরকার

ছাত্র-জনতার আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের সবার চিকিৎসা নিশ্চিত করবে সরকার। সরকারি হাসপাতালগুলোয় আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

শনিবার (১৭ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ’র সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানও।

গণআন্দোলনে আহতদের চিকিৎসায় বিশেষায়িত কেয়ার ইউনিট তৈরির দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ডা. আহমেদুল কবীর জানান, বেসরকারি হাসপাতালে চিকিৎসারতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, অনেক বেসরকারি হাসপাতাল এরইমধ্যে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। কেউ সমস্যার মুখোমুখি হলে জরুরি হট লাইন নম্বরে যোগাযোগের পরামর্শও দেয়া হয়েছে।