Columbus, ৩১ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ভেনেজুয়েলার তেল দিয়ে কৌশলগত মজুত ভরাট করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত
হোম আন্তর্জাতিক ইসরায়েলে হামলা: নেচে-গেয়ে তেহরানের সড়কে হাজার হাজার মানুষের ‘উদযাপন’

ইসরায়েলে হামলা: নেচে-গেয়ে তেহরানের সড়কে হাজার হাজার মানুষের ‘উদযাপন’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৪ এপ্রিল, ২০২৪ 115
ইসরায়েলে হামলা: নেচে-গেয়ে তেহরানের সড়কে হাজার হাজার মানুষের ‘উদযাপন’

ইসরায়েলে হামলা চালানোর পর উল্লাসে মেতেছে ইরানিরা। শনিবার (১৩ এপ্রিল) গভীর রাতে হামলার খবর প্রকাশের পরপরই রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। পতাকা হাতে নিয়ে রাজধানী তেহরানের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জড়ো হন তারা। কেউ কেউ যুক্ত হন গাড়িতে করে। নেচে-গেয়ে প্রকাশ করেন উল্লাস।

এ সময়, ‘ডেথ টু ইসরায়েল’ স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। উল্লাস প্রকাশে আতশবাজিও ছোঁড়ে অনেকে। তেহরানে অবস্থিত যুক্তরাজ্যে দূতাবাস ও ফিলিস্তিন স্কয়ারেও আনন্দ মিছিল করেন অনেক ইরানি। ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত এ হামলা চালিয়ে যাওয়ার দাবি জানান তারা। সংহতি জানান, গাজার নিপীড়িত মানুষের প্রতি।


আনন্দ-উল্লাসে যোগ দেয়া এক ইরানি নাগরিক বলেন, যুদ্ধ মানুষকে খুশী করে, এমনটা কখনও দেখিনি। কিন্তু আজ রাতে, ঘুম বাদ দিয়ে মানুষজন এখানে জড়ো হয়েছেন। তারা বুঝাতে চেয়েছেন এই হামলা আমাদের জন্য কতটা জরুরি।


আরেকজন বলেন, ইসরায়েল ধ্বংস না হওয়া পর্যন্ত এই হামলা চলবে- এটাই আশা করি। গাজার নিরীহ মানুষদের প্রতি সংগতি জানিয়ে আরেক ইরানি বলেন, সম্পূর্ণরূপে ইসরায়েলের শাস্তি হওয়া উচিত। তারা গাজায় যে, নৃশংসতা চালিয়েছে তাতে চুপ করে বসে থাকা উচিত না।