Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › জাতীয় › গাজীপুরে শিশু ধর্ষণ, পূজামণ্ডপের সহসভাপতি গ্রেফতার

গাজীপুরে শিশু ধর্ষণ, পূজামণ্ডপের সহসভাপতি গ্রেফতার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৮ এএম, ০২ অক্টোবর, ২০২৫ 138
গাজীপুরে শিশু ধর্ষণ, পূজামণ্ডপের সহসভাপতি গ্রেফতার

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সুরাবাড়ী এলাকায় পূজা মন্ডপের পাশে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেফতার হওয়া ভজেন্দ্র সরকার (৫৫) হলেন সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপের সহসভাপতি। তিনি মেঘলাল সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহানগরীর সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপে পূজা-অর্চনা চলছিল। ওই সময় এলাকার অনেকেই পূজামণ্ডপে ছিলেন। ওই মণ্ডপের সহসভাপতি ভজেন্দ্র সরকারের বাড়ির পাশে বুধবার সকাল সাড়ে ১১ টার আশপাশের অন্য শিশুদের সঙ্গে ওই শিশুও খেলা করছিল। এসময় ভজেন্দ্র সরকার শিশুটিকে ডেকে তার কাছে নিয়ে যায় এবং পরে জোরপূর্বক ধরে নিজ বসত ঘরে নিয়ে ধর্ষণ করে।

পরে শিশুটির স্বজন ও বড়ভাই ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখবাধা অবস্থায় উদ্ধার করে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে এবং ভজেন্দ্র সরকারকে আটক করে। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। সন্ধ্যায় ওই ঘটনায় শিশুটির মা মোসা. ফাতেমা বাদী হয়ে কাশিমপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।


কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরিক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত আসামিকে গ্রেফতার করা হয়েছে।