Columbus, ১১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সৌদিতে হামলাজনিত পরিস্থিতি: বিমানের ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ গাজীপুরে উড়ালসড়কে গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা বাবা-মা ও শিশুসন্তান নিহত আবারও কমল সোনার দাম, ভরিতে ২,৭৪১ টাকা; ২২ ক্যারেট এখন ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ গ্রেপ্তার টেকনাফে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের অজিত দোভাল ও ‘র’-এর সাবেক প্রধানকে মার্কিন আদালতের সমন, ‘বিদ্বেষপূর্ণ’ বলল ভারত শেখ হাসিনার পাসপোর্টের আবেদন: ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না’, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘নিষ্ক্রিয়তা ও পরোক্ষ সহযোগিতা’র অভিযোগ জামায়াত সেক্রেটারি জেনারেল পরওয়ারের জামিন পেলেও আমিরাত ছাড়তে পারবেন না বেনজীর, ভ্রমণ নিষেধাজ্ঞা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ার চরাঞ্চলে এসআরবি-১২-এর অভিযান, রিভলবার ও গুলিসহ শিহাব আটক রাজনগরে ভূমি অফিসের সামনে গাছে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার ফল মেনে নেওয়ার কথা বলেও এখন মধ্যবর্তী নির্বাচন ‘সৎ’ ছিল কি না প্রশ্ন তুললেন ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার, সরলেন সুসি ওয়াইলস
হোম › জাতীয় › দূরপাল্লার বাসে গেটলক সার্ভিস: মানছেন না কেউ-ই

দূরপাল্লার বাসে গেটলক সার্ভিস: মানছেন না কেউ-ই

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:০০ পিএম, ১৫ মে, ২০২৪ 207
দূরপাল্লার বাসে গেটলক সার্ভিস: মানছেন না কেউ-ই

এক সিদ্ধান্তেই পাল্টে গেছে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকার যানজটের চিরচেনা রূপ। যাত্রীদের মধ্যে বাসে উঠার হুড়োহুড়ি নেই। সড়কের ওপর দাঁড়িয়ে বাসের চালক-সহকারীদেরও হাঁকডাক নেই। গত রোববার (১২ মে) মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসে চালু হয়েছে গেটলক সার্ভিস। তাতে এ দৃশ্যের দেখা মেলে।

পথচারীরা জানালেন, বর্তমানে মহাখালীর চিত্র আগের চেয়ে তুলনামূলক ভালো। যানজট কম হওয়ার যেকোনো উদ্যোগকেই সাধুবাদ জানানোর কথা বললেন তারা। বাসের গেটলক সার্ভিসে অতিরিক্ত যাত্রী না থাকায়, স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করা যায় বলেও জানিয়েছেন কেউ কেউ।


মহাখালী বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা বাসগুলো বনানী পযর্ন্ত কোথাও না দাঁড়ানোর কথা। রাজধানীর মধ্যে কাকলী, কুর্মিটোলা, খিলক্ষেত ও আব্দুল্লাহপুরে বাসগুলোর চেকিং হবে। কাউন্টারের বাইরে যাতে যাত্রী তোলা না হয়, এই উদ্দেশে গেটলক সার্ভিস চালু করা হয়।


কিন্তু কে শোনে কার কথা? মহাখালী পার হয়ে আমতলী বা চেয়ারম্যান বাড়ি এলাকায় আসতেই আগের রূপে ফিরে যান চালক-সহকারীরা। যত্রতত্র বাস দাঁড় করিয়ে তুলছেন যাত্রী। এ নিয়ে এক বাসচালককে প্রশ্ন করা হলে উত্তর দেন, টিকিট কাটা একজন যাত্রী থাকায় বাস থামিয়েছেন তিনি।


গেটলক সার্ভিসের এক চেকার জানান, গতকাল মঙ্গলবার ২৩টি বাসের অনিয়ম ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আরেক চেকার জানান, শৃঙ্খলা ফিরতে কয়েকদিন সময় লাগবে।


প্রসঙ্গত, প্রতিদিন মহাখালী বাস টার্মিনাল থেকে ৪৭টি রুটের প্রায় এক হাজার দুইশত বাস ছেড়ে যায়। মালিক সমিতির দাবি, কিছু চালক ও যাত্রীদের কারণে গেটলক সার্ভিস পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না।


মহাখালী বাস টার্মিনালের সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, যাত্রীরা রাস্তায় বাসকে সিগন্যাল দেয়। কারণ টার্মিনালে আসলে তাদের পূর্ণ ভাড়া দিতে হবে। আর রাস্তায় উঠলে কম ভাড়ায় যাওয়া যাবে।


এদিকে, যত্রতত্র যাত্রী উঠানো নিয়ে কাজ করছে পুলিশ। আইন না মানায় অর্ধশতাধিক গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, যতক্ষণ পর্যন্ত যাত্রীদের মধ্যে সচেনতা এবং চালকদের আইন মানার প্রবণতা তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত এই সার্ভিসের সুফল পাওয়া যাবে না। শুধু আইন ও জরিমানা করে যানজট নিরসন করা কঠিন।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, পুলিশ, বাস মালিক ও শ্রমিকরা মিলে গেটলক সার্ভিস চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই এটি মানতে তাদেরকে বাধ্য করা হবে। এ সময় সার্ভিসটি শতভাগ কার্যকর হবে বলেও জানান তিনি।

লিংক কপি হয়েছে ✓
সৌদিতে হামলাজনিত পরিস্থিতি: বিমানের ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ সৌদিতে হামলাজনিত পরিস্থিতি: বিমানের ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ ◷ ৪৪ মিনিট আগে কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◷ ৩ ঘণ্টা ৩২ মিনিট আগে সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ উদ্দিন: ‘আলহামদুলিল্লাহ, ন্যায়বিচার পেয়েছি’ সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ উদ্দিন: ‘আলহামদুলিল্লাহ, ন্যায়বিচার পেয়েছি’ ◷ ১০ ঘণ্টা ১৫ মিনিট আগে আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক: প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে জোর আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক: প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে জোর ◷ ১০ ঘণ্টা ১৯ মিনিট আগে প্রথম বাংলাদেশি হিসেবে হিপা গ্র্যান্ড পুরস্কার জিতলেন আলোকচিত্রী পিনু রহমান প্রথম বাংলাদেশি হিসেবে হিপা গ্র্যান্ড পুরস্কার জিতলেন আলোকচিত্রী পিনু রহমান ◷ ১৭ ঘণ্টা ৬ মিনিট আগে ইনানীতে ১৫ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিচে বড় গ্যাসের আধার থাকার সম্ভাবনা দেখছে বাপেক্স ইনানীতে ১৫ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিচে বড় গ্যাসের আধার থাকার সম্ভাবনা দেখছে বাপেক্স ◷ ১৯ ঘণ্টা ১৫ মিনিট আগে