অনলাইন, ১৬ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
চরহাজারীতে বিএনপির ৮ মনোনয়নপ্রত্যাশী, ঐক্যবদ্ধভাবে একজনকে বিজয়ী করার আহ্বান এমপি ফখরুলের প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু বেনাপোলে হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমসহ সীমান্তের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি'র সিও কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনমেলা, পুলিশের অভিযানে গাঁজা সেবনের দুই হাজার সরঞ্জাম জব্দ। শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান কুড়িগ্রামে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ বদলে গেছে সেনবাগ হাসপাতালের চিত্র, আকস্মিক পরিদর্শনে সন্তোষ এমপি ফারুকের জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা
হোম › জাতীয় › ব্লিংকেনের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

ব্লিংকেনের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:১৪ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ 445
ব্লিংকেনের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। দ্বিপাক্ষিক বৈঠকে ইউনূস সরকারের সংস্কার পরিকল্পনা, সরাসরি বিদেশী বিনিয়োগ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশিদের প্রত্যাশা পূরণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যৌথ ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়নে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার প্রত্যাশা দৃঢ়ভাবে ব্যক্ত করেন ব্লিংকেন এবং ইউনূস।

আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেশটিকে অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে এগিয়ে নেবার যে পদক্ষেপ গ্রহণ করেছে তাতে যুক্তরাষ্ট্রের সমর্থন এবং সহযোগিতার বিষয়টির উপর গুরুত্বারোপ করেন তিনি। এসময় সরাসরি বিদেশী বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশে সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ব্লিংকেন।

বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সমর্থন করে যুক্তরাষ্ট্র। আর এটা বাস্তবায়ন হলে সকল বাংলাদেশির অংশগ্রহণমূলক, গণতান্ত্রিক এবং সমতার ভবিষ্যতের প্রত্যাশা বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন।

পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূস তাদের সংলাপে দুর্নীতি প্রতিরোধ, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকারের প্রতি শ্রদ্ধা, রোহিঙ্গা এবং সংখ্যালঘু সম্প্রদায়সহ সকলের মানবাধিকারের সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণের ওপর গুরুত্বারোপ করেন।