Columbus, ৩১ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ভেনেজুয়েলার তেল দিয়ে কৌশলগত মজুত ভরাট করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত
হোম আন্তর্জাতিক মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধের দ্বারপ্রান্তে- জাতিসংঘ মহাসচিব

মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধের দ্বারপ্রান্তে- জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৫ এপ্রিল, ২০২৪ 117
মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধের দ্বারপ্রান্তে- জাতিসংঘ মহাসচিব

মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে, তাদের ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইরান ইসরাইলে হামলার পর এ বিষয়ে জরুরি বৈঠকের অনুরোধ করে ইসরাইল। 

স্থানীয় সময় রোববার (১৪ই এপ্রিল) বিকেলে ইরানের হামলা নিয়ে সভা শুরু হয়। এতে নিজেদের দেশের অবস্থান উপস্থাপন করেন জাতিসংঘে নিযুক্ত ইরান ও ইসরাইলের রাষ্ট্রদূতরা।  


এসময় সভা শুরুর আগে নিজ বক্তব্যে অ্যান্তোনিও গুতেরেস বলেন, মধ্যপ্রাচ্যের শক্তিশালী সামরিক পক্ষগুলো সংঘাতে জড়িয়ে যেতে পারে এমন যে কোনো পদক্ষেপই উপেক্ষা করা জরুরি। পাশাপাশি সবাইকে এর পরিণতির কথা ভেবে যুদ্ধের প্রান্ত থেকে ফিরে আসার আহ্বান জানান।


তিনি এসময় গাজার নিরাপরাধ বেসামরিক নাগরিগদের ভোগান্তি ও যুদ্ধ বিরতির প্রয়োজন উল্লেখ করে জানান, গাজাবাসী ক্ষতি সম্মুখীন হয়ে চরম মূল্য দিচ্ছে। এসব সংঘাত যাতে আবারও ছড়িয়ে না যায়, তা নিশ্চিত করা সবার দায়িত্ব, সবাইকে সক্রিয়ভাবে এই দায়িত্বপালনের সঙ্গে যুক্ত হতে হবে। তিনি ফিলিস্তিনের পশ্চিম তীরে সংঘাত বন্ধ ও লোহিত সাগরে নৌ-যান চলাচল পুনরায় স্বাভাবিক করা নিয়েও কথা বলেন।