Columbus, ৩১ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
চট্টগ্রাম বন্দরে ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণ শুরু হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ভেনেজুয়েলার তেল দিয়ে কৌশলগত মজুত ভরাট করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায়
হোম আন্তর্জাতিক মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে ইসরায়েলের সামরিক ইউনিট

মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে ইসরায়েলের সামরিক ইউনিট

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:২২ এএম, ২১ এপ্রিল, ২০২৪ 175
মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে ইসরায়েলের সামরিক ইউনিট

মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে ইসরায়েলের সামরিক ইউনিট নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়ন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন খুব শীঘ্রই পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সামরিক ইউনিটকে দিতে পারেন এমন নিষেধাজ্ঞা। এক প্রতিবেদনে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞার কবলে পড়বে ইয়েহুদা ব্যাটালিয়ন। এমন সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে নেতানিয়াহু প্রশাসন। অযৌক্তিক আখ্যা দিয়ে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এমন একটি সময়, যখন আমাদের সেনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছে, তখন এ ধরণের নিষেধাজ্ঞা পুরোপুরি অযৌক্তিক ও অনৈতিক।


সম্প্রতি পশ্চিম তীরে ইয়েহুদা ব্যাটালিয়নের কর্মকাণ্ড নিয়ে বিশাল প্রতিবেদন প্রকাশ করে একটি মার্কিন অলাভজনক সংস্থা। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের উচ্ছেদে সরাসরি দখলদারের ভূমিকায় কাজ করে তারা। এই ইউনিটের সদস্যরা মূলত কট্টর জাতীয়তাবাদী, সহিংস দখলদার গোষ্ঠী হিলটপ ইয়োথ মুভমেন্টের সদস্য।