Columbus, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
মৌলভীবাজার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের সম্মাননা নোয়াখালী'র কোম্পানীগঞ্জে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ, ছুরিকাঘাতে দুই তরুণ আহত নোয়াখালী'র কোম্পানীগঞ্জে বাপুসের প্রথম গোপন ব্যালটের নির্বাচন। সভাপতি মহি উদ্দিন, সাধারণ সম্পাদক এএইচএম মান্নান মুন্না। কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সেনবাগে এতিম-অসহায় ও কোরআনের পাখিদের একবেলা মেহমানদারি সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের স্বীকার ভূমি সহকারী কর্মকর্তা মাসুদ আলম নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১নেতাকর্মী আটক নওগাঁ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে আরও দুই বিষয় দৌলতপুরে যুবককে পিটিয়ে আহত ও চুল কাটার ঘটনা, চুরির অপবাদ নাকি পূর্বশত্রুতা । ফেসবুকের সুযোগে মিথ্যাচার করবেন সেটা আমরা হতে দিবো না : এলজিআরডি মন্ত্রী সমঝোতার পর বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাংগঠনিক প্রক্রিয়া কোন পর্যায়ে? কোম্পানীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে স্বজনদের মানববন্ধন ও বিক্ষোভ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। নওগাঁয় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
হোম › জাতীয় › হেলমেট ছাড়া বাইকে তেল নয়: ওবায়দুল কাদের

হেলমেট ছাড়া বাইকে তেল নয়: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৫ মে, ২০২৪ 160
হেলমেট ছাড়া বাইকে তেল নয়: ওবায়দুল কাদের

সারাদেশে কোথাও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেয়া হবে না। মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করতে যাচ্ছে সরকার। এমন তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (১৫ মে) সকালে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম সভায় তিনি এ কথা জানান। ১৯৮৩ সালের আইনে ৪২ বার সভা হলেও ২০১৭ সালের আইনের পর এটিই হলো প্রথম সভা।

সেতুমন্ত্রী বলেন, ঢাকা সিটিতে মোটরসাইকেল অনেকটা নিয়ন্ত্রণ করেছি। এখানে মোটামুটি সবাই হেলমেট পরে। কিন্তু ঢাকার বাইরেও একটা পলিসি নেয়া দরকার। আমরা যে পলিসিটা নিয়েছি, তা মফস্বলেও চালু করেন। ডিসি-এসপিদের বলেন যে, ওইসব জায়গাতেও কাউকে তেল দেয়া হবে না, যদি হেলমেট না থাকে। পুরো বাংলাদেশে এ নিয়ম জারি করতে হবে।

এতো উন্নয়নের পরও সড়ক-মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, সড়কে পরিবহনে যদি শৃঙ্খলা না আসে, তাহলে নিরাপদ সড়কের স্বপ্ন দেখে কী লাভ? এতো রাস্তা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, টানেল করা হচ্ছে কিন্তু যানজট বা দুর্ঘটনা কমছে না। সবাই তো আমাকে বলে।

ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে সড়কে মানুষের মৃত্যু হয়। শুধু জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও বিষয়টি কষ্টদায়ক। সড়ককে নিরাপদ করতে সব চেষ্টা করা হবে, এমনটাও জানান তিনি।