অনলাইন, ১৬ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
চরহাজারীতে বিএনপির ৮ মনোনয়নপ্রত্যাশী, ঐক্যবদ্ধভাবে একজনকে বিজয়ী করার আহ্বান এমপি ফখরুলের প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু বেনাপোলে হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমসহ সীমান্তের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি'র সিও কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনমেলা, পুলিশের অভিযানে গাঁজা সেবনের দুই হাজার সরঞ্জাম জব্দ। শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান কুড়িগ্রামে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ বদলে গেছে সেনবাগ হাসপাতালের চিত্র, আকস্মিক পরিদর্শনে সন্তোষ এমপি ফারুকের জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা
হোম › জাতীয় › ১২ জেলায় নতুন এসপি, পুলিশে আবারও বড় রদবদল

১২ জেলায় নতুন এসপি, পুলিশে আবারও বড় রদবদল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ 407
১২ জেলায় নতুন এসপি, পুলিশে আবারও বড় রদবদল

পুলিশের ফের ব্যাপক রদবদল করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, যুগ্ম পুলিশ কমিশনার অতিরিক্ত পুলিশ সুপার, উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ৪৫ জন কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে জেলা পুলিশ সুপার পদে নিয়োগ দেয়া হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত পৃথক দুইটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে মেহেরপুর, চাঁদপুর, রাঙ্গামাটি, নেত্রকোণা, বরিশাল, গোপালগঞ্জ, পঞ্চগড়, জামালপুর, শরীয়তপুর, বান্দরবন, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায়। এসব কর্মকর্তাদের মধ্যে মাকসুদা আকতার খানমকে মেহেরপুর, মুহম্মদ আব্দুর রকিবকে চাঁদপুর, ড. এস এম ফরহাদ হোসেনকে রাঙ্গামাটি, মির্জা সায়েম মাহমুদকে নেত্রকোণা, মোহাম্মদ বেলায়েত হোসেনকে বরিশাল, মো. মিজানুর রহমানকে গোপালগঞ্জ, মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে পঞ্চগড়, সৈয়দ রফিকুল ইসলামকে জামালপুর, মো. নজরুল ইসলামকে শরীয়তপুর, মো. শহীদুল্লাহ কাউসারকে বান্দরবন, মো. আকতার হোসেনকে লক্ষ্মীপুর ও মোহাম্মদ মোর্শেদ আলমকে নোয়াখালী জেলার পুলিশ সুপার পদে বদলী করা হয়েছে।