Columbus, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
মৌলভীবাজার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের সম্মাননা নোয়াখালী'র কোম্পানীগঞ্জে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ, ছুরিকাঘাতে দুই তরুণ আহত নোয়াখালী'র কোম্পানীগঞ্জে বাপুসের প্রথম গোপন ব্যালটের নির্বাচন। সভাপতি মহি উদ্দিন, সাধারণ সম্পাদক এএইচএম মান্নান মুন্না। কোম্পানীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সেনবাগে এতিম-অসহায় ও কোরআনের পাখিদের একবেলা মেহমানদারি সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের স্বীকার ভূমি সহকারী কর্মকর্তা মাসুদ আলম নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১নেতাকর্মী আটক নওগাঁ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে আরও দুই বিষয় দৌলতপুরে যুবককে পিটিয়ে আহত ও চুল কাটার ঘটনা, চুরির অপবাদ নাকি পূর্বশত্রুতা । ফেসবুকের সুযোগে মিথ্যাচার করবেন সেটা আমরা হতে দিবো না : এলজিআরডি মন্ত্রী সমঝোতার পর বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাংগঠনিক প্রক্রিয়া কোন পর্যায়ে? কোম্পানীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে স্বজনদের মানববন্ধন ও বিক্ষোভ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। নওগাঁয় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
হোম › জাতীয় › ২০০ কোটির প্রজেক্ট নিয়ে আলোচনা, পরেই খুন এমপি আনার!

২০০ কোটির প্রজেক্ট নিয়ে আলোচনা, পরেই খুন এমপি আনার!

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১৩ এএম, ২৩ মে, ২০২৪ 167
২০০ কোটির প্রজেক্ট নিয়ে আলোচনা, পরেই খুন এমপি আনার!

লকাতার নিউটাউনের সঞ্জিবা গার্ডেনের যে ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের খণ্ডিত মরদেহ পাওয়া যায়, তা ভারতীয় শুল্ক দফতরের একজন কর্মকর্তার। আর তা ভাড়া দেয়া হয়েছিল একজন বাংলাদেশি নাগরিকের কলকাতা প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়ের দেয়া তথ, গত ১৩ মে এমপি আনার খুন হয়ে থাকতে পারেন বলে পুলিশ ধারনা করছে। তিনি কোনো পাচার চক্রের খপ্পরে পড়ে থাকতে পারেন। প্রায় ২০০ কোটি টাকার প্রজেক্ট নিয়ে সেখানে আলোচনা চলছিল বলে পুলিশ ক্লু পেয়েছে। এই চক্রের সাথে মোট ৬ জন জড়িত বলেও ধারনা করছেন তারা। এদের মধ্যে বাংলাদেশি যেমন রয়েছে, আছে ভারতীয় নাগরিকও।

স্থানীয় পুলিশের কাছে পাওয়া তথ্য, আনোয়ারুল আজীম যখন তার বন্ধুর বাসা থেকে বের হন, তখনও তার সাথে বেশ কয়েকজন দেখা করেন। তার সাথে কথাও বলেন তারা। পরে তাদের সাথে একটি গাড়িতে করে চলে যান তিনি।

এদিকে, এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছে ভারতীয় পুলিশ। রিপোর্ট পাওয়ার পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সন্দেহভাজন ২ জনকে গ্রেফতারও করা হয়েছে।

গত ১১ মে চিকিৎসার জন্য ভারত যান আনোয়ারুল আজীম। ওইদিন চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন বর্ডার হয়ে ভারতে গিয়েছিলেন। সেখানে যাবার পর কয়েক দিন যোগাযোগ ছিল পরিবারের সঙ্গে। কিন্তু হঠাৎই লাপাত্তা হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা ১৯ মে বিকেলে রাজধানীর ডিবি কার্যালয়ে যান এবং পুরো ঘটনা জানান। এরপর থেকে তাকে উদ্ধারে কাজ করছিল দু’দেশের পুলিশই।