অনলাইন, ৩১ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
সাংবাদিক আলিফ হত্যা মামলায় ডিবির অভিযানে আরো দুজন গ্রেপ্তার যশোরে পথসভায় বিএনপির উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান, গণভোটের গণরায় অস্বীকারের মাশুল আপনাদের দিতে হবে চিত্রশিল্পী মুরারি মুরলী মোহনের প্রদর্শনীতে ‘শ্রমজীবী মানুষের বন্দনা’ যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল যশোর বোর্ডে শতভাগ ফেলের তালিকায় ১৬ প্রতিষ্ঠান, ৩ কলেজে শতভাগ পাস বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড অন্যায়, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে যুবদলকে অতন্দ্র প্রহরী হতে হবে: এমপি ফখরুল ইসলাম কোম্পানীগঞ্জে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল: কলেজ ৩৭.৬৫%, হাজারী হাট বিএম কলেজ (কারিগরি) ৭৫%,মাদ্রাসা ৬৫.২৫% কুমিল্লা বোর্ডে এইচএসসি ফলে তলানিতে নোয়াখালী, পাসের হার মাত্র ৩৮.৯০ শতাংশ সৌদি আরবে নিহত পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আরব আমিরাতে এক বাংলাদেশির মৃত্যু সাপের কামড়ে রোগির চিকিৎসায় গাফিলতির কারণে মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর অভিযোগ শ্রীমঙ্গলের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার কলমাকান্দায় দুপক্ষের তুমুল সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত বেনাপোলে ওসির পরিচয়ে প্রতারণা, পুলিশ বক্স নির্মাণের নামে টাকা দাবি
হোম › রাজনীতি › অন্যায়, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে যুবদলকে অতন্দ্র প্রহরী হতে হবে: এমপি ফখরুল ইসলাম

অন্যায়, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে যুবদলকে অতন্দ্র প্রহরী হতে হবে: এমপি ফখরুল ইসলাম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ৩১ অক্টোবর, ২০২৬ 6
অন্যায়, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে যুবদলকে অতন্দ্র প্রহরী হতে হবে: এমপি ফখরুল ইসলাম
মোহাম্মদ উল্যা
মোহাম্মদ উল্যানোয়াখালী প্রতিনিধি॥

অন্যায়, অনিয়ম, অবৈধ বালু উত্তোলন, ভূমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে যুবদলকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেছেন, যুবদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সংগঠন। এ সংগঠনের নেতাকর্মীদের ব্যক্তিস্বার্থ কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর সুযোগ নেই। জাতি গঠন ও সমাজ থেকে অন্যায়-অনিয়ম দূর করতে যুবদলকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।


শনিবার (৩১ অক্টোবর) নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এমপি ফখরুল ইসলাম বলেন, নোয়াখালী-৫ আসনের কোথাও অবৈধ বালু উত্তোলন, ভূমি দখল কিংবা চাঁদাবাজির মতো কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না। এসব অপরাধের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের সোচ্চার হতে হবে। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।


আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যুবদলের নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের গ্রুপিং বা বিভেদ সৃষ্টি করা যাবে না। দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।


উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সালের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহিদুর রহমান রাজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মনজুরুল আমিন সুমন। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।


এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সিকদার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, সাংগঠনিক দায়িত্ব, রাজনৈতিক আদর্শ ও আগামী দিনের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি অন্যায়-অনিয়মের বিরুদ্ধে অবস্থান, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।