অনলাইন, ৩১ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
সাংবাদিক আলিফ হত্যা মামলায় ডিবির অভিযানে আরো দুজন গ্রেপ্তার যশোরে পথসভায় বিএনপির উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান, গণভোটের গণরায় অস্বীকারের মাশুল আপনাদের দিতে হবে চিত্রশিল্পী মুরারি মুরলী মোহনের প্রদর্শনীতে ‘শ্রমজীবী মানুষের বন্দনা’ যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল যশোর বোর্ডে শতভাগ ফেলের তালিকায় ১৬ প্রতিষ্ঠান, ৩ কলেজে শতভাগ পাস বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড অন্যায়, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে যুবদলকে অতন্দ্র প্রহরী হতে হবে: এমপি ফখরুল ইসলাম কোম্পানীগঞ্জে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল: কলেজ ৩৭.৬৫%, হাজারী হাট বিএম কলেজ (কারিগরি) ৭৫%,মাদ্রাসা ৬৫.২৫% কুমিল্লা বোর্ডে এইচএসসি ফলে তলানিতে নোয়াখালী, পাসের হার মাত্র ৩৮.৯০ শতাংশ সৌদি আরবে নিহত পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আরব আমিরাতে এক বাংলাদেশির মৃত্যু সাপের কামড়ে রোগির চিকিৎসায় গাফিলতির কারণে মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর অভিযোগ শ্রীমঙ্গলের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার কলমাকান্দায় দুপক্ষের তুমুল সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত বেনাপোলে ওসির পরিচয়ে প্রতারণা, পুলিশ বক্স নির্মাণের নামে টাকা দাবি
হোম › বাংলাদেশ › চিত্রশিল্পী মুরারি মুরলী মোহনের প্রদর্শনীতে ‘শ্রমজীবী মানুষের বন্দনা’

চিত্রশিল্পী মুরারি মুরলী মোহনের প্রদর্শনীতে ‘শ্রমজীবী মানুষের বন্দনা’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৪০ পিএম, ৩১ অক্টোবর, ২০২৬ 5
চিত্রশিল্পী মুরারি মুরলী মোহনের প্রদর্শনীতে ‘শ্রমজীবী মানুষের বন্দনা’
মো: জামাল হোসেন
মো: জামাল হোসেনযশোর বেনাপোল প্রতিনিধি॥

সমাজে পিছিয়ে পড়া খেটে খাওয়া মেহনতী মানুষের জীবনসংগ্রাম ও তাঁদের অবদানের কথা ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন তরুণ চিত্রশিল্পী মুরারি মুরলী মোহন। ‘রিয়েল আর্টিস্ট অব সোসাইটি’ শিরোনামে তাঁর প্রথম একক চিত্র প্রদর্শনী শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে শুরু হয়। বিকেলে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পাঠকক্ষে পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ভাস্কর মাহবুব জামাল শামীম ও জনপ্রিয় তরুণ চিত্রশিল্পী সোহাগ পারভেজ।


প্রদর্শনীতে মোট ৪০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। যেখানে রং-তুলির আঁচড়ে ফুটে উঠেছে কামার, কুমার, তাঁতি, কৃষকসহ হারিয়ে যেতে বসা বিভিন্ন পেশাজীবী মানুষের দৈনন্দিন জীবনের আবেগ ও লড়াইয়ের গল্প।


উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী মুরারি মুরলী মোহন তাঁর শিল্পকর্মের পেছনের ভাবনা তুলে ধরে বলেন, “গ্রামে বেড়ে ওঠার সুবাদে শৈশব থেকেই শ্রমজীবী মানুষের কষ্ট খুব কাছ থেকে দেখেছি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কঠোর পরিশ্রমের ফল এক সময় পাওয়া যায়, কিন্তু এই মানুষগুলোর বেলায় চিত্রটি ভিন্ন। তারা প্রাপ্য সম্মান ও অধিকার থেকে বরাবরই বঞ্চিত।”


কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উক্তির প্রতিধ্বনি করে শিল্পী আরও বলেন, “ঈশ্বর যেন কেবল ভদ্রপল্লীতেই বাস করেন; খেটে খাওয়া এসব মানুষের জন্য যেন সৃষ্টিকর্তার দরজাও বন্ধ। অথচ এই মেহনতী মানুষগুলো যদি এক দিন কাজ কিংবা খাদ্য উৎপাদন বন্ধ করে দেন, তবে থমকে যাবে পুরো মানবসভ্যতা। যে পেশাজীবী মানুষগুলো সভ্যতার ভিত্তি গড়ে তুলছেন, আমার চোখে তারাই প্রকৃত শিল্পী। তাঁদের বাঁচিয়ে রাখার তাগিদ থেকেই এই প্রয়াস।”


চিত্র প্রদর্শনীটি আগামী ৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকছে। বিকালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চিত্র দেখতে প্রদর্শনী কক্ষে ভিড় জমান। এছাড়া ঢাকা থেকে আসা জনপ্রিয় তরুণ চিত্রশিল্পী সোহাগ পারভেজ কাজ থেকে চিত্র এঁকে নেওয়ার জন্য দর্শনার্থীরা ভীড় জমান। তিনি অনেকের খাতায় চিত্র এঁকে দেন। তরুণ চিত্রশিল্পী মুরারি মুরলী মোহনের এই প্রদর্শনী ঘিরে শিল্পসচেতনদের মাঝে আগ্রহের সৃষ্টি হয়েছে।