অনলাইন, ৩১ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
সাংবাদিক আলিফ হত্যা মামলায় ডিবির অভিযানে আরো দুজন গ্রেপ্তার যশোরে পথসভায় বিএনপির উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান, গণভোটের গণরায় অস্বীকারের মাশুল আপনাদের দিতে হবে চিত্রশিল্পী মুরারি মুরলী মোহনের প্রদর্শনীতে ‘শ্রমজীবী মানুষের বন্দনা’ যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল যশোর বোর্ডে শতভাগ ফেলের তালিকায় ১৬ প্রতিষ্ঠান, ৩ কলেজে শতভাগ পাস বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড অন্যায়, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে যুবদলকে অতন্দ্র প্রহরী হতে হবে: এমপি ফখরুল ইসলাম কোম্পানীগঞ্জে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল: কলেজ ৩৭.৬৫%, হাজারী হাট বিএম কলেজ (কারিগরি) ৭৫%,মাদ্রাসা ৬৫.২৫% কুমিল্লা বোর্ডে এইচএসসি ফলে তলানিতে নোয়াখালী, পাসের হার মাত্র ৩৮.৯০ শতাংশ সৌদি আরবে নিহত পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আরব আমিরাতে এক বাংলাদেশির মৃত্যু সাপের কামড়ে রোগির চিকিৎসায় গাফিলতির কারণে মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর অভিযোগ শ্রীমঙ্গলের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার কলমাকান্দায় দুপক্ষের তুমুল সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত বেনাপোলে ওসির পরিচয়ে প্রতারণা, পুলিশ বক্স নির্মাণের নামে টাকা দাবি
হোম › বাংলাদেশ › সাংবাদিক আলিফ হত্যা মামলায় ডিবির অভিযানে আরো দুজন গ্রেপ্তার

সাংবাদিক আলিফ হত্যা মামলায় ডিবির অভিযানে আরো দুজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ৩১ অক্টোবর, ২০২৬ 3
সাংবাদিক আলিফ হত্যা মামলায় ডিবির অভিযানে আরো দুজন গ্রেপ্তার
মামুন রণবীর
মামুন রণবীরনেত্রকোণা জেলার প্রতিনিধি॥

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় এবার পুলিশের হাতে ধরা পড়লো আরো দুই সন্দেহভাজন আসামি।


শনিবার (৩১ অক্টোবর) ভোরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে নেত্রকোণা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নেত্রকোণা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।


গ্রেপ্তারকৃতরা হলেন ইমরান ইসলাম ওরফে ইমন (২৪) ও মো. শেখ সাব্বির আহম্মেদ (২৫)। ইমন দুর্গাপুর পৌরসভার মোক্তারপাড়া এলাকার বাসিন্দা এবং সাব্বির তেরিবাজার এলাকার বাসিন্দা। এ নিয়ে আলিফ হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলো। গত ১৮ অক্টোবর সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে এবং ২০ অক্টোবর রাতে আশিকুর রহমান ওরফে প্রাঙ্গণকে গ্রেপ্তার করা হয়।


দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ইমন ও সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ।


ওসি আরো বলেন, সাংবাদিক আলিফের ওপর গত বছর যে হামলা হয়, সেই ঘটনায় করা মামলার প্রধান আসামি ছিলেন ইমন। আলিফ হত্যা মামলার তদন্তে ইমনের নাম উঠে আসে। ইমন ও সাব্বিরের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা আছে।


নেত্রকোণা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনকে নেত্রকোণায় আনার পর আদালতে পাঠানো হবে। তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার দুজন হত্যা মামলার প্রধান সন্দেহভাজন তাজুল ইসলামের সহযোগী। হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।


দুর্গাপুর উপজেলার উতরাইল বাজার-সংলগ্ন তেলুঞ্জিয়া এলাকায় গত ১৫ অক্টোবর রাতে ৬ টি গুলি করে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যা করা হয়। এ ঘটনায় আলিফের স্ত্রী খাদিজা আক্তার বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে হত্যা মামলা করেন।