অনলাইন, ০৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
জীবননগর সীমান্তে বিএসএফের গুলি, আহত বাংলাদেশিকে ধরে নিয়ে গেল ভারতে মহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা, কলেজছাত্র নাসিমের মৃত্যু ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’—৭ নভেম্বরের বাণীতে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ আসামির সাজা কমালেন গভর্নর নিউসম শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার, পালিয়ে গেল দুজন কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩’ ম্যারাথনে পাঁচ শতাধিক দৌড়বিদ কমলগঞ্জে পাঁচ অঞ্চলের কবি-লেখকদের অংশগ্রহণে ৯ম আন্তর্জাতিক মণিপুরী সাহিত্য সম্মেলন বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৮৮ রান তুলে ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ মৌলভীবাজারে মাদক কারবারি ধরিয়ে দিয়ে উল্টো মামলার আসামি সাবেক কাউন্সিলর মাসুদ ও তুহিন, মিথ্যা মামলার অভিযোগ মাদক কারবারে জড়িত রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ছাড়াই চলবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর মামদানির আহ্বান: ‘গতি কমানো যাবে না, এটাই সময়’ হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা ৬ উইকেট, সিলেটে ৩৫৬ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ
হোম › বাংলাদেশ › আশুলিয়ায় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ৭০ কারখানায় ছুটি; সাভার-আশুলিয়ায় বিজিবি মোতায়েন

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ৭০ কারখানায় ছুটি; সাভার-আশুলিয়ায় বিজিবি মোতায়েন

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১১:৫৩ পিএম, ০৫ নভেম্বর, ২০২৬ 45
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ৭০ কারখানায় ছুটি; সাভার-আশুলিয়ায় বিজিবি মোতায়েন
তাসনোভা মৃদুলা
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকার আশুলিয়ায় আবারও বিক্ষোভে নেমেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আব্দুল্লাহপুর–বাইপাইল সড়কের জামগড়া এলাকায় সড়ক অবরোধ করেন তাঁরা। পুলিশ সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ইটপাটকেলে একটি পুলিশের গাড়ির কাচ ভাঙে; পরে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ।

শিল্পাঞ্চল পুলিশ-১ জানিয়েছে, অস্থিতিশীলতার আশঙ্কায় আশুলিয়ার ১ হাজার ৮৬৩টি কারখানার মধ্যে ৭০টিতে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দোসাইদ এলাকায় কয়েক শ বিক্ষোভকারী একটি নিটিং কারখানার দুটি ফটক ভেঙে ফেলেন বলেও জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভার ও আশুলিয়ায় বিজিবি মোতায়েন করা হয়েছে; সঙ্গে রয়েছে অতিরিক্ত পুলিশ ও শিল্প পুলিশ। এর আগের দিন বুধবার হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা; তখনও পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেছেন, সাভার ও আশুলিয়ার পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। কারখানার বাইরে থেকে কিছু দুষ্কৃতকারী ইটপাটকেল ছুড়েছে, কয়েকজনকে আটক করা হয়েছে।

এদিকে গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি বৃহস্পতিবার শান্ত ছিল; বেলা তিনটা পর্যন্ত কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি। গাজীপুরে ১০ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। আনসারের মহাপরিচালক জানিয়েছেন, সরকার শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করেছে এবং এর কার্যক্রমও শুরু হয়েছে।

উল্লেখ্য, শ্রমিক অসন্তোষ না কমলে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে কারখানা বন্ধের কথা ভাবছেন পোশাকমালিকেরা।

প্রতীকী ছবি: ফাহাদ ফয়সাল / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)