অনলাইন, ০৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’—৭ নভেম্বরের বাণীতে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ আসামির সাজা কমালেন গভর্নর নিউসম শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার, পালিয়ে গেল দুজন কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩’ ম্যারাথনে পাঁচ শতাধিক দৌড়বিদ কমলগঞ্জে পাঁচ অঞ্চলের কবি-লেখকদের অংশগ্রহণে ৯ম আন্তর্জাতিক মণিপুরী সাহিত্য সম্মেলন বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৮৮ রান তুলে ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ মৌলভীবাজারে মাদক কারবারি ধরিয়ে দিয়ে উল্টো মামলার আসামি সাবেক কাউন্সিলর মাসুদ ও তুহিন, মিথ্যা মামলার অভিযোগ মাদক কারবারে জড়িত রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ছাড়াই চলবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর মামদানির আহ্বান: ‘গতি কমানো যাবে না, এটাই সময়’ হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা ৬ উইকেট, সিলেটে ৩৫৬ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কাল ঢাকায় বিএনপির শোভাযাত্রা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়া-কম্বোডিয়াসহ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক, অনুমতি ছাড়া মিলবে না বহির্গমন ছাড়পত্র
হোম › খেলার মাঠ › কমলগঞ্জে ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩’ ম্যারাথনে পাঁচ শতাধিক দৌড়বিদ

কমলগঞ্জে ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩’ ম্যারাথনে পাঁচ শতাধিক দৌড়বিদ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৮:০২ এএম, ০৬ নভেম্বর, ২০২৬ 12
কমলগঞ্জে ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩’ ম্যারাথনে পাঁচ শতাধিক দৌড়বিদ
মাহিদুল ইসলাম
মাহিদুল ইসলামমৌলভীবাজার প্রতিনিধি॥

‘দৌড়াও সুস্বাস্থ্যের জন্য, লাগাও গাছ পৃথিবীর জন্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগান থেকে চাতলাপুর সীমান্ত পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩’ ম্যারাথন প্রতিযোগিতা। শুক্রবার (৬ নভেম্বর) সকালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘টিম শমশেরনগর (বিডি)’-এর আয়োজনে, ‘রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর পৃষ্ঠপোষকতায় এবং ‘গিগাবাইট’-এর সহযোগিতায় আয়োজিত ম্যারাথনে ১০, ২৫ ও ৫০ কিলোমিটার—এই তিনটি ক্যাটাগরিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাঁচ শতাধিক দৌড়বিদ অংশ নেন।

প্রতিযোগিতায় ৫০ কিলোমিটার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন মইনুল ইসলাম এবং ১০ কিলোমিটার বিভাগে বিজয়ী হন শুভ্র যাদব।

ম্যারাথনের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এ সময় আয়োজক কমিটির পক্ষে রেস কো-অর্ডিনেটর আব্দুল বাসিত, রেস ডিরেক্টর ফয়সাল আল কয়েস চৌধুরী, ইভেন্ট ম্যানেজার আহমদুর রহমান খোকন ও কো-রেস ডিরেক্টর আবু সাঈদ মোহাম্মদ রাহী উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং সবুজ প্রকৃতি রক্ষার বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন। প্রতিযোগিতাটি স্থানীয় ক্রীড়াপ্রেমী ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।