অনলাইন, ০৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
জামায়াত জোট ও নারী প্রতিনিধিত্বে আপত্তি, এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন জনগণের মনের ভাষা বুঝতে ব্যর্থ হলে পরিণতি ৭ নভেম্বরের মতো হতে পারে: জামায়াত আমির সুজি ওয়াইলসের বিদায়, ট্রাম্পের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার জীবননগর সীমান্তে বিএসএফের গুলি, আহত বাংলাদেশিকে ধরে নিয়ে গেল ভারতে মহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা, কলেজছাত্র নাসিমের মৃত্যু ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’—৭ নভেম্বরের বাণীতে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ আসামির সাজা কমালেন গভর্নর নিউসম শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার, পালিয়ে গেল দুজন কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩’ ম্যারাথনে পাঁচ শতাধিক দৌড়বিদ কমলগঞ্জে পাঁচ অঞ্চলের কবি-লেখকদের অংশগ্রহণে ৯ম আন্তর্জাতিক মণিপুরী সাহিত্য সম্মেলন বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৮৮ রান তুলে ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ মৌলভীবাজারে মাদক কারবারি ধরিয়ে দিয়ে উল্টো মামলার আসামি সাবেক কাউন্সিলর মাসুদ ও তুহিন, মিথ্যা মামলার অভিযোগ মাদক কারবারে জড়িত রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন
হোম › বাংলাদেশ › মহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা, কলেজছাত্র নাসিমের মৃত্যু

মহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা, কলেজছাত্র নাসিমের মৃত্যু

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:০১ পিএম, ০৬ নভেম্বর, ২০২৬ 3
মহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা, কলেজছাত্র নাসিমের মৃত্যু
আহিদুল ইসলাম
আহিদুল ইসলামনওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ধাক্কা লেগে নাসিম হোসেন (২১) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার উজানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিম হোসেন উজানি গ্রামের মাহমুদুলের ছেলে এবং নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চৌমাশিয়া (নওহাটা) মোড় থেকে মোটরসাইকেল পরিষ্কার করে বাড়ির উদ্দেশে রওনা দেন নাসিম। পথে উজানি গ্রামে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ধাক্কা খায়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।