Columbus, ০২ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
দৃষ্টি প্রতিবন্ধী হয়েও জিপিএ-৫ পেয়ে স্বপ্নপূরণের একধাপ এগিয়ে "মৌমি" লাউয়াছড়া রেলপথ যাত্রীদের আতঙ্কের অপর নাম! মৌলভীবাজার জেলা যুবদলের উড়ানো গ্যাস বেলুন ও ব্যানার ভারতের আসামে মুঘল আমলের স্থাপত্যে গম্বুজবিশিষ্ট কেরামত আলী মসজিদ সংগ্রাম পেরিয়ে সাফল্যের শিখরে অমিত খান, বিসিএস ক্যাডার হিসেবে নতুন কর্মজীবন শুরু দুর্গাপুর উপজেলার ইতিহাসে নাঈমুরের অনন্য কৃতিত্বপূর্ণ অর্জন, হ্যাটট্রিক জিপিএ ফাইভে মেধার স্বাক্ষর নাসিরনগরে দেশীয় মাছের শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছে জেলেরা সরকারি কলেজের ১৭ জন শিক্ষকের ১০ পরীক্ষার্থী; কেউই পাস করেনি ১ জনও নওগাঁয় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার মানবিক সেবায় তরুণদের উদ্যোগ, সরকারি নিবন্ধন পেল রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশন নওগাঁয় গাঁজা ও চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার ৬; উদ্ধার ৫১৭ মোবাইল সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি আর নেই পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা, আত্মসমর্পণের পর কারাগারে শওকত আজিজ রাসেল মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশিল্পে অস্থিরতা, ৫২৯ কারখানায় উৎপাদন ব্যাহত শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
হোম › শিক্ষা › দুর্গাপুর উপজেলার ইতিহাসে নাঈমুরের অনন্য কৃতিত্বপূর্ণ অর্জন, হ্যাটট্রিক জিপিএ ফাইভে মেধার স্বাক্ষর

দুর্গাপুর উপজেলার ইতিহাসে নাঈমুরের অনন্য কৃতিত্বপূর্ণ অর্জন, হ্যাটট্রিক জিপিএ ফাইভে মেধার স্বাক্ষর

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:১৯ এএম, ০২ নভেম্বর, ২০২৬ 5
দুর্গাপুর উপজেলার ইতিহাসে নাঈমুরের অনন্য কৃতিত্বপূর্ণ অর্জন, হ্যাটট্রিক জিপিএ ফাইভে মেধার স্বাক্ষর
মামুন রণবীর
মামুন রণবীরনেত্রকোণা জেলার প্রতিনিধি॥

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ইতিহাসে মেধার স্বাক্ষর রেখে অনন্য কৃতিত্বপূর্ণ অর্জনের রেকর্ড গড়েছে নাঈমুর রহমান জয়। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়ায় তার হ্যাটট্রিক জিপিএ ফাইভ পূর্ণ হলো।


প্রতিদিনের নিরলস পরিশ্রম আর অধ্যবসায় তাকে এনে দিয়েছে টানা তিনটি পাবলিক পরীক্ষায় জিপিএ ফাইভ পাবার কৃতিত্ব।


নাঈমুর রহমান জয় এবারের এইচএসসি পরীক্ষায় দুর্গাপুরের সুসং সরকারি মহাবিদ্যালয় থেকে অংশগ্রহণ করে। এর আগে এসএসসি ও পিএসসিতেও সে জিপিএ ফাইভ পায়। তার এমন সাফল্যে আনন্দে ভাসছে তার পরিবার, শিক্ষক, বন্ধু-স্বজন, শুভানুধ্যায়ী আর স্থানীয় এলাকাবাসী।


দুর্গাপুরের শিক্ষাঙ্গণ সহ সুধী সমাজের প্রতিনিধিরা বলছেন, জয়ের এই সাফল্যে পুরো দুর্গাপুর গর্বিত হয়েছে। ভবিষ্যতে সে মেধার স্বাক্ষর রেখে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। সেই সঙ্গে একজন আদর্শ পেশাজীবী হয়ে দুর্গাপুরকে গৌরবান্বিত করবে।


এই অনন্য মেধাবী উপজেলার দৌলতপুর গ্রামের মো. বাবুল মিয়া ও নাসিমা খাতুনের ছেলে। মা-বাবার অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিজের পরিশ্রম তাকে এই সাফল্য এনে দিয়েছে বলে জানায় জয়।


এমন সাফল্যের প্রতিক্রিয়ায় নাঈমুর রহমান জয় জানায়, আল্লাহর রহমতে আমার ১২ বছরের একটি দীর্ঘ অধ্যায় সম্পূর্ণ হলো আজকে। এটা একটা যাত্রা, যুদ্ধ এবং টিকে থাকার লড়াই। শত শত রাতের পরিশ্রম আর হার না মানা মনোবল নিয়ে শেষ পর্যন্ত এই স্নায়ুযুদ্ধ শেষ করলাম। এ অর্জন শুধু আমার নয়, আমার মা- বাবা, শিক্ষকগণ এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীদের। সকলের দোয়া এবং ভালোবাসাই আমাকে আগামী দিনের সকল ধাপ অতিক্রম করতে সাহায্য করবে।


দুর্গাপুরের নানা শ্রেণী পেশার নাগরিক জয়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এই মেধাবী শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে সমাজকে আলোকিত করবে। এসময় সকলে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।