Columbus, ০২ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
দৃষ্টি প্রতিবন্ধী হয়েও জিপিএ-৫ পেয়ে স্বপ্নপূরণের একধাপ এগিয়ে "মৌমি" লাউয়াছড়া রেলপথ যাত্রীদের আতঙ্কের অপর নাম! মৌলভীবাজার জেলা যুবদলের উড়ানো গ্যাস বেলুন ও ব্যানার ভারতের আসামে মুঘল আমলের স্থাপত্যে গম্বুজবিশিষ্ট কেরামত আলী মসজিদ সংগ্রাম পেরিয়ে সাফল্যের শিখরে অমিত খান, বিসিএস ক্যাডার হিসেবে নতুন কর্মজীবন শুরু দুর্গাপুর উপজেলার ইতিহাসে নাঈমুরের অনন্য কৃতিত্বপূর্ণ অর্জন, হ্যাটট্রিক জিপিএ ফাইভে মেধার স্বাক্ষর নাসিরনগরে দেশীয় মাছের শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছে জেলেরা সরকারি কলেজের ১৭ জন শিক্ষকের ১০ পরীক্ষার্থী; কেউই পাস করেনি ১ জনও নওগাঁয় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার মানবিক সেবায় তরুণদের উদ্যোগ, সরকারি নিবন্ধন পেল রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশন নওগাঁয় গাঁজা ও চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার ৬; উদ্ধার ৫১৭ মোবাইল সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি আর নেই পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা, আত্মসমর্পণের পর কারাগারে শওকত আজিজ রাসেল মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশিল্পে অস্থিরতা, ৫২৯ কারখানায় উৎপাদন ব্যাহত শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
হোম › রাজনীতি › মৌলভীবাজার জেলা যুবদলের উড়ানো গ্যাস বেলুন ও ব্যানার ভারতের আসামে

মৌলভীবাজার জেলা যুবদলের উড়ানো গ্যাস বেলুন ও ব্যানার ভারতের আসামে

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:২৩ এএম, ০২ নভেম্বর, ২০২৬ 26
মৌলভীবাজার জেলা যুবদলের উড়ানো গ্যাস বেলুন ও ব্যানার ভারতের আসামে
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজার জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উড়ানো গ্যাস বেলুন ও ব্যানার বাতাসে সীমান্ত পেরিয়ে গিয়ে পড়েছে ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলায়। বিদেশের মাটিতে বাংলাদেশি রাজনৈতিক সংগঠনের ব্যানার সংবলিত এই বেলুন গুচ্ছ উদ্ধার হওয়ার পর স্থানীয় বাসিন্দা ও ভারতের পুলিশের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।


​ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের বরাতে জানা যায়, আসামের লখিমপুর জেলার নারায়নপুর থানার লেতেকুজান গ্রামের একটি ধানখেতে শনিবার সকালে বেলুন ও ব্যানারটি পড়ে থাকতে দেখেন স্থানীয় এক গরু চরানো বালক। পরবর্তীতে বিষয়টি গ্রামে জানাজানি হলে স্থানীয় ঢালপুর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নেয়।


​উদ্ধার করা ব্যানারে মৌলভীবাজার জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বার্তা ও সাংগঠনিক নেতাদের নাম উল্লেখ ছিল। সীমান্ত অতিক্রম করে এত দূর পর্যন্ত বেলুন ও ব্যানারটি কীভাবে পৌঁছাল, তার সুনির্দিষ্ট পথ ও উৎস অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু করেছে আসাম রাজ্যের পুলিশ।


​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিও সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গেছে, মৌলভীবাজারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ওড়ানো বেলুনগুলোই বাতাস ও আবহাওয়ার কারণে উড়ে গিয়ে সীমান্ত ছাড়িয়ে ভারতের আসামের ধানখেতে গিয়ে পতিত হয়েছে যা অতীতে কখনও ঘটেনি।