Columbus, ০২ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
দৃষ্টি প্রতিবন্ধী হয়েও জিপিএ-৫ পেয়ে স্বপ্নপূরণের একধাপ এগিয়ে "মৌমি" লাউয়াছড়া রেলপথ যাত্রীদের আতঙ্কের অপর নাম! মৌলভীবাজার জেলা যুবদলের উড়ানো গ্যাস বেলুন ও ব্যানার ভারতের আসামে মুঘল আমলের স্থাপত্যে গম্বুজবিশিষ্ট কেরামত আলী মসজিদ সংগ্রাম পেরিয়ে সাফল্যের শিখরে অমিত খান, বিসিএস ক্যাডার হিসেবে নতুন কর্মজীবন শুরু দুর্গাপুর উপজেলার ইতিহাসে নাঈমুরের অনন্য কৃতিত্বপূর্ণ অর্জন, হ্যাটট্রিক জিপিএ ফাইভে মেধার স্বাক্ষর নাসিরনগরে দেশীয় মাছের শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছে জেলেরা সরকারি কলেজের ১৭ জন শিক্ষকের ১০ পরীক্ষার্থী; কেউই পাস করেনি ১ জনও নওগাঁয় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার মানবিক সেবায় তরুণদের উদ্যোগ, সরকারি নিবন্ধন পেল রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশন নওগাঁয় গাঁজা ও চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার ৬; উদ্ধার ৫১৭ মোবাইল সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি আর নেই পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা, আত্মসমর্পণের পর কারাগারে শওকত আজিজ রাসেল মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশিল্পে অস্থিরতা, ৫২৯ কারখানায় উৎপাদন ব্যাহত শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
হোম › বাংলাদেশ › নওগাঁয় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নওগাঁয় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:১৩ এএম, ০২ নভেম্বর, ২০২৬ 1
নওগাঁয় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
আহিদুল ইসলাম
আহিদুল ইসলামনওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে নিখোঁজ হওয়ার একদিন পর তাহের আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল পৌনে ৫টার দিকে বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত তাহের আলী উপজেলার সাগরইল গ্রামের মৃত দেওয়ান মণ্ডলের ছেলে।


জানা যায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহের আলী। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রোববার বিকেলে স্থানীয় এক ব্যক্তি বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে গিয়ে ধান ক্ষেতের মধ্যে তার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মহাদেবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


নিহত তাহের আলীর ছেলে সোহেল বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি একাধিকবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন।


মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে তা উদ্ধার করেছে। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আগামীকাল ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।