Columbus, ০২ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
দৃষ্টি প্রতিবন্ধী হয়েও জিপিএ-৫ পেয়ে স্বপ্নপূরণের একধাপ এগিয়ে "মৌমি" লাউয়াছড়া রেলপথ যাত্রীদের আতঙ্কের অপর নাম! মৌলভীবাজার জেলা যুবদলের উড়ানো গ্যাস বেলুন ও ব্যানার ভারতের আসামে মুঘল আমলের স্থাপত্যে গম্বুজবিশিষ্ট কেরামত আলী মসজিদ সংগ্রাম পেরিয়ে সাফল্যের শিখরে অমিত খান, বিসিএস ক্যাডার হিসেবে নতুন কর্মজীবন শুরু দুর্গাপুর উপজেলার ইতিহাসে নাঈমুরের অনন্য কৃতিত্বপূর্ণ অর্জন, হ্যাটট্রিক জিপিএ ফাইভে মেধার স্বাক্ষর নাসিরনগরে দেশীয় মাছের শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছে জেলেরা সরকারি কলেজের ১৭ জন শিক্ষকের ১০ পরীক্ষার্থী; কেউই পাস করেনি ১ জনও নওগাঁয় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার মানবিক সেবায় তরুণদের উদ্যোগ, সরকারি নিবন্ধন পেল রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশন নওগাঁয় গাঁজা ও চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার ৬; উদ্ধার ৫১৭ মোবাইল সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি আর নেই পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা, আত্মসমর্পণের পর কারাগারে শওকত আজিজ রাসেল মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশিল্পে অস্থিরতা, ৫২৯ কারখানায় উৎপাদন ব্যাহত শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
হোম › বাংলাদেশ › সরকারি কলেজের ১৭ জন শিক্ষকের ১০ পরীক্ষার্থী; কেউই পাস করেনি ১ জনও

সরকারি কলেজের ১৭ জন শিক্ষকের ১০ পরীক্ষার্থী; কেউই পাস করেনি ১ জনও

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:১৪ এএম, ০২ নভেম্বর, ২০২৬ 2
সরকারি কলেজের ১৭ জন শিক্ষকের ১০ পরীক্ষার্থী; কেউই পাস করেনি ১ জনও
আহিদুল ইসলাম
আহিদুল ইসলামনওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজ থেকে এবারে কারিগরি শিক্ষাবোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১০ পরীক্ষার্থী। কলেজটিতে কর্মরত আছেন ১৭ জন শিক্ষক। তবে ওই কলেজের ১৭ জন শিক্ষক মিলে ১০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন পরীক্ষার্থীকেও পাস করতে পারেননি।


ওই প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিষ্ঠানটি ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়। সেখানে বর্তমানে মোট ১৭ জন শিক্ষক কর্মরত রয়েছেন। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কারিগরি বোর্ডের অধীনে ওই প্রতিষ্ঠান থেকে ১০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেননি।


শুধু পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজ নয়, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নওগাঁর আরও ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। গত শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এমন চিত্র বেরিয়ে এসেছে।


এছাড়াও নওগাঁর যে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি সেই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর বাহারুল উমুল আলিম মাদ্রাসা ও আরিফ মেমোরিয়াল কলেজ, পোরশার মেদা হযরত আশা সিদ্দীকা (রা.) আলিম মাদ্রাসা, নিয়ামতপুরের রাজাপুর বটতলী হাট কলেজ ও সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজ, রাণীনগরের বড়খোল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ধামইরহাটের শহীদ আব্দুল জব্বার মঙ্গলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, মান্দার শ্যাম চাঁদ মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ ও ঘোনা আদর্শ হাইস্কুল এন্ড কলেজ এবং আত্রাই উপজেলার সোনাইডাঙ্গা মহিলা বি এম এন্ড টেকনিক্যাল কলেজ।


স্থানীয়রা বলেন, সরকারের কোষাগার থেকে শিক্ষক-কর্মচারীরা মাসে মাসে বেতন-ভাতা নিয়মিত পান। তারপরেও ১৭ শিক্ষকের একটি প্রতিষ্ঠানে ১০ জন পরীক্ষার্থী পাস করে না। যথাযথ কর্তৃপক্ষের উচিত এই প্রতিষ্ঠানের প্রশাসক কিংবা শিক্ষকদের কোনো গাফিলতি রয়েছে কিনা তা তদন্ত করে বের করা।


এ বিষয়ে জানতে চাইলে পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামিদুল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেশিরভাগই অনিয়মিত। তারা পড়াশোনার পাশাপাশি কারখানা কিংবা দোকানে কাজ করে। এদেরকে ধরে ধরে এনে ক্লাস করাতে হয়। এ কারণে এখানকার ফলাফল এতো খারাপ।