অনলাইন, ০৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
জীবননগর সীমান্তে বিএসএফের গুলি, আহত বাংলাদেশিকে ধরে নিয়ে গেল ভারতে মহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা, কলেজছাত্র নাসিমের মৃত্যু ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’—৭ নভেম্বরের বাণীতে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ আসামির সাজা কমালেন গভর্নর নিউসম শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার, পালিয়ে গেল দুজন কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩’ ম্যারাথনে পাঁচ শতাধিক দৌড়বিদ কমলগঞ্জে পাঁচ অঞ্চলের কবি-লেখকদের অংশগ্রহণে ৯ম আন্তর্জাতিক মণিপুরী সাহিত্য সম্মেলন বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৮৮ রান তুলে ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ মৌলভীবাজারে মাদক কারবারি ধরিয়ে দিয়ে উল্টো মামলার আসামি সাবেক কাউন্সিলর মাসুদ ও তুহিন, মিথ্যা মামলার অভিযোগ মাদক কারবারে জড়িত রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ছাড়াই চলবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর মামদানির আহ্বান: ‘গতি কমানো যাবে না, এটাই সময়’ হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা ৬ উইকেট, সিলেটে ৩৫৬ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ
হোম › বাংলাদেশ › মানিকগঞ্জের সিংগাইরে তিন খুনের মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জের সিংগাইরে তিন খুনের মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৫ এএম, ০৬ নভেম্বর, ২০২৬ 46
মানিকগঞ্জের সিংগাইরে তিন খুনের মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
তাসনোভা মৃদুলা
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥

মানিকগঞ্জের সিংগাইরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তিনজনকে পিটিয়ে হত্যার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। এ ছাড়া দুজনকে পাঁচ বছর, একজনকে এক বছর, দুজনকে ছয় মাস ও দুজনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, বাহরাইনপ্রবাসী হাসিনা নামের এক নারীর মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া সম্পত্তি ও অর্থ নিয়ে ভাই-বোনদের মধ্যে বিরোধ শুরু হয়। কয়েক দফা সালিশেও বিরোধ মেটেনি। ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সকালে এ নিয়ে আরেকটি সালিশ বৈঠকের কথা ছিল। তার আগে টেন্ডুল মোল্লা, করিম মোল্লা ও আজিজ মোল্লাকে এক বাড়িতে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত তিনজনই পরে মারা যান।

ঘটনার পরদিন নিহতদের স্বজন ফরিদা আক্তার বাদী হয়ে সিংগাইর থানায় হত্যা মামলা করেন। ২০১৭ সালের ২৮ এপ্রিল পুলিশ ২৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। বিচারে ২১ জনের সাক্ষ্য নেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আ ফ ম নুরতাজ আলম বাহার বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ সন্তুষ্ট।

প্রতীকী ছবি — Santeri Viinamäki / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)