অনলাইন, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
যে দেশে সুযোগে সবাই চোর, সে দেশে কী করে উদিত হবে সোনালী ভোর? নোয়াখালীতে ৩৫ জলাশয়ে ২৫০ কেজি কার্পের পোনা অবমুক্ত পাহাড়-টিলা ও বনাঞ্চল এলকা কেটে বেপরোয়া রিসোর্ট তৈরি ; কারা করছে এসব রিসোর্ট জানেনা সরকার, নেই কোন নিয়মনীতি ও তদারকি দেশের অতি ধনাঢ্য ব্যবসায়ীদের একটি বড় অংশ চা বাগান মালিক শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও নকল বিড়ি জব্দ নেত্রকোণায় গাঁজাসহ দুই নারী ও এক যুবক আটক বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধারসহ বিভিন্ন দাবিতে কলমাকান্দায় ইউএনও কার্যালয় ঘেরাও শিক্ষার্থীদের এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার নোয়াখালী জেলা যুবলীগ সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর যুবক নিখোঁজ রাজশাহীতে সাংবাদিক সাগর-রুনি, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে ও সারাদেশে সাংবাদিকদের নির্যাতন, হামলা, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন মহাদেবপুরে নারী শিক্ষার্থীদের নিয়ে মহিলা ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন নওগাঁয় ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন করেন এমপি ফজলে হুদা কুমিল্লায় তৈরি হচ্ছে ভারতীয় মেসি বিড়ি, মেশিনসহ গ্রেফতার ৯
হোম বাংলাদেশ নেত্রকোণায় গাঁজাসহ দুই নারী ও এক যুবক আটক

নেত্রকোণায় গাঁজাসহ দুই নারী ও এক যুবক আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:২৭ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ 5
নেত্রকোণায় গাঁজাসহ দুই নারী ও এক যুবক আটক

মামুন রণবীর,

নেত্রকোণা জেলা প্রতিনিধি॥


নেত্রকোণার মদন উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই নারী ও এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৪ এবং মদন থানা পুলিশ।


বুধবার (১৬ সেপ্টেম্বর)  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  নিয়মিত মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়। এর আগে গতকাল ভোরে মদনের উচিতপুর ট্রলার ঘাটে ২০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ধজনগর গ্রামের মিলন মিয়ার কন্যা সালমা আক্তার ( ৩৪), একই উপজেলার মোড়াইল এলাকার চাঁন মিয়ার কন্যা মিনা বেগম (৪৬) এবং নারায়ণগঞ্জের দেবিদ্বার উপজেলার আলী আজগরের ছেলে হৃদয় হাসান (২৪)।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৪ এর একটি চৌকস দল এবং মদন থানা পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ২০ গাজাঁসহ ওই তিন মাদক কারবারিকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।


মদন থানার ওসি মোঃ সালাহউদ্দিন করিম বলেন, এই অভিযানে আটকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করে আজ আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে প্রেরণ করে। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।