অনলাইন, ১১ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ব্রিটিশ টোব্যাকোর পুরোনো ভবনে আগুন, অল্পের জন্য রক্ষা বৈদ্যুতিক সাবস্টেশন ভয়াবহ ফেরি অগ্নিকাণ্ডে ফিলিপাইনে ৫ নিহত, নিখোঁজ ৮৬ হাউজিং স্টেটে মাদক সেবনের সরঞ্জামসহ ৪ জন গ্রেপ্তার, ৩০ দিনের কারাদণ্ড নোয়াখালী-৫ আসনে মন্ত্রী-নির্ভর রাজনীতির পর নতুন বাস্তবতা এসএসসির ফল পুনঃনিরীক্ষণে বদলে গেল হাজারো ফল, জিপিএ-৫ পেলেন নতুন ৩,০৭৯ জন ৬৪ জেলায় বিনামূল্যে AI প্রশিক্ষণ, তরুণদের জন্য থাকছে দৈনিক ২০০ টাকা ভাতা দুর্গাপুরে ব্লাড ব্যাংক স্থাপন আজ নাগরিকদের প্রাণের দাবি নেত্রকোণায় জুয়ার আসরে হাতেনাতে আটক যুবদল নেতা, ফায়ার সার্ভিস-বিজিবি সদস্যসহ ৮ জন Apple-এর নতুন iPhone 18 Pro: AI ও ক্যামেরায় বড় আপগ্রেড নেত্রকোণায় ৩৩ হাজার টাকা মূল্যের বিদেশী মাদকসহ আটক ১ শিক্ষকদের জন্য ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি সক্রিয়ভাবে বিবেচনায় সরকার অ্যাটর্নি জেনারেলকে নিয়ে বার সভাপতির প্রশ্ন, ‘হু ইজ হি হেয়ার?’ জর্ডানকে ৫–০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ল NFL, 49ers-এর বড় জয় বিদেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী
হোম বাংলাদেশ নেত্রকোণায় জুয়ার আসরে হাতেনাতে আটক যুবদল নেতা, ফায়ার সার্ভিস-বিজিবি সদস্যসহ ৮ জন

নেত্রকোণায় জুয়ার আসরে হাতেনাতে আটক যুবদল নেতা, ফায়ার সার্ভিস-বিজিবি সদস্যসহ ৮ জন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪৫ এএম, ১১ সেপ্টেম্বর, ২০২৬ 2
নেত্রকোণায় জুয়ার আসরে হাতেনাতে আটক  যুবদল নেতা, ফায়ার সার্ভিস-বিজিবি সদস্যসহ ৮ জন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি ॥


নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় জুয়ার আসরে এবার পুলিশের হাতে ধরা পড়লো যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্য। পুলিশের গোপন অভিযানে এসময় মোট আটজনকে আটক করা হয়৷


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকায় একটি ঘরে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করে পুলিশ।


এই অভিযানে আটককৃত ব্যক্তিরা হলেন—টেংগাপাড়া এলাকার দেওয়ান কামরুল হাসান সায়েম (৪৩), মো. জিয়া উদ্দিন (৪০), হারুন অর রশিদ ওরফে তরুনুর রশিদ খান (৪৩), দৌলতপুরের মোহাম্মদ আলী রুবেল (৪৪), পাবই গ্রামের মো. আমীন (৪২), মো. সোহেল রানা (৪৪), ঝিকরওয়ালা গ্রামের মিনামুল (৩৫) ও সহিলদেও গ্রামের কমল মিয়া (৪৩)।


পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন সরকারি চাকরিতে কর্মরত। তাদের মধ্যে তরুনুর রশিদ ময়মনসিংহ ফায়ার সার্ভিসে লিডার পদে, সোহেল রানা বিজিবিতে এবং জিয়া উদ্দিন নির্বাচন অফিসে কর্মরত। এছাড়া কমল মিয়া উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদে দায়িত্বরত।


মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, উপজেলার একটি স্থানে জুয়ার আসর চলছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ গোপন অভিযান চালায়। এসময় আটজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন সরকারি সংস্থা বা বাহিনীর সদস্য থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


এ বিষয়ে জানতে বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, আটক ব্যক্তিদের মধ্যে সরকারি চাকরিজীবী কেউ আছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে এমন কাউকে পাওয়া গেলে সংশ্লিষ্ট সংস্থাকে অবগত করা হবে। এমন কেউ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট সার্ভিস৷