অনলাইন, ০৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’—৭ নভেম্বরের বাণীতে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ আসামির সাজা কমালেন গভর্নর নিউসম শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার, পালিয়ে গেল দুজন কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩’ ম্যারাথনে পাঁচ শতাধিক দৌড়বিদ কমলগঞ্জে পাঁচ অঞ্চলের কবি-লেখকদের অংশগ্রহণে ৯ম আন্তর্জাতিক মণিপুরী সাহিত্য সম্মেলন বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৮৮ রান তুলে ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ মৌলভীবাজারে মাদক কারবারি ধরিয়ে দিয়ে উল্টো মামলার আসামি সাবেক কাউন্সিলর মাসুদ ও তুহিন, মিথ্যা মামলার অভিযোগ মাদক কারবারে জড়িত রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ছাড়াই চলবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর মামদানির আহ্বান: ‘গতি কমানো যাবে না, এটাই সময়’ হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা ৬ উইকেট, সিলেটে ৩৫৬ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কাল ঢাকায় বিএনপির শোভাযাত্রা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়া-কম্বোডিয়াসহ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক, অনুমতি ছাড়া মিলবে না বহির্গমন ছাড়পত্র
হোম › আমেরিকা › নির্বাচনে ভরাডুবির পর হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন, নাকচ করল হোয়াইট হাউস

নির্বাচনে ভরাডুবির পর হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন, নাকচ করল হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্র ডেস্ক | প্রকাশিত: ০২:৫৯ এএম, ০৬ নভেম্বর, ২০২৬ 38
নির্বাচনে ভরাডুবির পর হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন, নাকচ করল হোয়াইট হাউস
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক ও প্রকাশক

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পদ ছাড়ার গুঞ্জন উঠেছে। তবে হোয়াইট হাউস এ ধরনের খবর নাকচ করে দিয়েছে। হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তর রুবিওর পদত্যাগের খবরকে ‘ভুয়া খবর’ বলে উল্লেখ করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্লুমবার্গ নাম প্রকাশ না করা সূত্রের বরাতে জানায়, রুবিও প্রশাসন থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এবং এ নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেছেন। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা রুবিও ট্রাম্পের সঙ্গে দূরত্ব তৈরি করতে চাইছেন—এমন জল্পনাও ছড়ায়। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ডিলান জনসন এ খবরকে ‘বেনামি সূত্রের ভিত্তিতে পুরোপুরি ভুয়া খবর’ বলে উল্লেখ করেন। রুবিও নিজেও নিউইয়র্ক টাইমসকে বলেছেন, মেয়াদের শেষ পর্যন্ত ট্রাম্পের সঙ্গে কাজ করাই সব সময় তাঁর পরিকল্পনা।

অন্যদিকে ইরান যুদ্ধ নিয়ে সমালোচনার মুখে থাকা প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে সরানোর দাবিও উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি আগামী সপ্তাহের শুরুতে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার পরিকল্পনা করছেন।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে বলেছেন, হেগসেথকে নিয়ে তিনি ‘ফোন পেয়েছেন’, কিন্তু তাঁকে পদে রাখার ‘পুরো ইচ্ছাই’ তাঁর রয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, হেগসেথ ‘চমৎকার কাজ’ করেছেন। এক ভিডিও বার্তায় হেগসেথ অভিশংসনের উদ্যোগকে ‘সাজানো’ বলে উল্লেখ করে বলেন, তিনি পিছু হটবেন না।

উল্লেখ্য, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষেরই নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। নতুন কংগ্রেস আগামী জানুয়ারিতে দায়িত্ব নেবে।

তথ্যসূত্র: এএফপি (ইয়াহু নিউজ), ব্লুমবার্গ (ফোর্বস)