অনলাইন, ০৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’—৭ নভেম্বরের বাণীতে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ আসামির সাজা কমালেন গভর্নর নিউসম শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার, পালিয়ে গেল দুজন কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩’ ম্যারাথনে পাঁচ শতাধিক দৌড়বিদ কমলগঞ্জে পাঁচ অঞ্চলের কবি-লেখকদের অংশগ্রহণে ৯ম আন্তর্জাতিক মণিপুরী সাহিত্য সম্মেলন বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৮৮ রান তুলে ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ মৌলভীবাজারে মাদক কারবারি ধরিয়ে দিয়ে উল্টো মামলার আসামি সাবেক কাউন্সিলর মাসুদ ও তুহিন, মিথ্যা মামলার অভিযোগ মাদক কারবারে জড়িত রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ছাড়াই চলবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর মামদানির আহ্বান: ‘গতি কমানো যাবে না, এটাই সময়’ হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা ৬ উইকেট, সিলেটে ৩৫৬ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কাল ঢাকায় বিএনপির শোভাযাত্রা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়া-কম্বোডিয়াসহ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক, অনুমতি ছাড়া মিলবে না বহির্গমন ছাড়পত্র
হোম › রাজনীতি › ফ্যাসিবাদের পথে যেতে যা যা প্রয়োজন, তার সবই করছে বিএনপি: জামায়াত আমির

ফ্যাসিবাদের পথে যেতে যা যা প্রয়োজন, তার সবই করছে বিএনপি: জামায়াত আমির

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০২:৫৮ এএম, ০৬ নভেম্বর, ২০২৬ 55
ফ্যাসিবাদের পথে যেতে যা যা প্রয়োজন, তার সবই করছে বিএনপি: জামায়াত আমির
তাসনোভা মৃদুলা
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥

ক্ষমতাসীন বিএনপি সরকার ফ্যাসিবাদী ও একদলীয় শাসনের দিকে এগোচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘ফ্যাসিবাদের পথে যেতে যা যা করা প্রয়োজন, তার সবই করছে বিএনপি।’

শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির অভিযোগ করেন, গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি কর্তৃত্ববাদী শাসন কায়েম করছে এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দলীয়করণ চলছে। তাঁর ভাষায়, ‘বিএনপি এখন বাকশালী পথেই হাঁটছে।’ বিরোধী দল সংসদ কার্যকর রাখতে চাইলেও সরকারের মধ্যে এ বিষয়ে আন্তরিকতা দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘দেশের মানুষ সংবিধান সংশোধনের পক্ষে নয়, বরং সংস্কারের পক্ষে রায় দিয়েছে।’ অতীতে যেমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মেনে নিতে হয়েছিল, এবারও জনগণের সংস্কারের রায় মানতে হবে বলে মন্তব্য করেন তিনি। অতীত থেকে শিক্ষা না নিলে বিএনপি সরকারেরও আগের সরকারের মতো পরিণতি হতে পারে বলে সতর্ক করেন জামায়াত আমির।

সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সংবিধান সংশোধনের মাধ্যমে সরকার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে।

জামায়াত নেতাদের এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিএনপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।