অনলাইন, ০৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
জীবননগর সীমান্তে বিএসএফের গুলি, আহত বাংলাদেশিকে ধরে নিয়ে গেল ভারতে মহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা, কলেজছাত্র নাসিমের মৃত্যু ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’—৭ নভেম্বরের বাণীতে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ আসামির সাজা কমালেন গভর্নর নিউসম শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার, পালিয়ে গেল দুজন কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩’ ম্যারাথনে পাঁচ শতাধিক দৌড়বিদ কমলগঞ্জে পাঁচ অঞ্চলের কবি-লেখকদের অংশগ্রহণে ৯ম আন্তর্জাতিক মণিপুরী সাহিত্য সম্মেলন বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৮৮ রান তুলে ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ মৌলভীবাজারে মাদক কারবারি ধরিয়ে দিয়ে উল্টো মামলার আসামি সাবেক কাউন্সিলর মাসুদ ও তুহিন, মিথ্যা মামলার অভিযোগ মাদক কারবারে জড়িত রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ছাড়াই চলবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর মামদানির আহ্বান: ‘গতি কমানো যাবে না, এটাই সময়’ হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা ৬ উইকেট, সিলেটে ৩৫৬ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ
হোম › বাংলাদেশ › প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগে এক যুবক গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগে এক যুবক গ্রেপ্তার

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:০০ পিএম, ০৫ নভেম্বর, ২০২৬ 12
প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগে এক যুবক গ্রেপ্তার
আহিদুল ইসলাম
আহিদুল ইসলামনওগাঁ প্রতিনিধি

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় এক গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কালু মিয়া বেপারী (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার ঝিনাইদহের মহেশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত কালু মিয়া বেপারী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মান্দারতলা গ্রামের আহমদ আলীর ছেলে।

জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী মালয়েশিয়া প্রবাসী। সেখানে একই প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে তার স্বামীর সঙ্গে কালু মিয়ার পরিচয় হয়। সেই সূত্রে প্রায় এক বছর আগে কালু মিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে বেড়াতে আসেন। পরবর্তীতে ফোনে কথাবার্তার মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে কালু মিয়া ওই নারীকে ভিডিও কলে আসতে চাপ দেন। এতে রাজি না হলে তার স্বামীকে মালয়েশিয়ায় হত্যা করে লাশ গুম করার হুমকি দেন। পরে ভিডিও কলে কথা বলার সময় কৌশলে তার অশ্লীল ভিডিও রেকর্ড করে রাখেন। এরপর ধারণ করা ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওই নারীর আত্মীয়-স্বজনের কাছে সামাজিক যোগাযোগ- মাধ্যমে অশ্লীল ভিডিও ও ছবি ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী মান্দা থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫(২) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করেন।

সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানায়, মামলার পর মান্দা থানা পুলিশের একটি দল ঝিনাইদহের মহেশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ সময় এই ঘটনায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।