Columbus, ২১ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক পলাতক ডাটা এন্ট্রি অপারেটর বড়লেখায় গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তরুণের মৃত্যু শ্রীমঙ্গলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কোম্পানীগঞ্জে গভীর রাতে মশাল মিছিলের অভিযোগ, ৬৫ জনের বিরুদ্ধে মামলা নোবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা, মশক নিধন কার্যক্রম উদ্বোধন মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণ: প্রতিশ্রুতির পরও অপেক্ষায় উপকূলবাসী দুর্গাপূজায় নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কোম্পানীগঞ্জ প্রশাসনের প্রতি পৌরসভা জামায়াত আমীরের প্রত্যাশা। নওগাঁয় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ; দুই জনকে মারধর করে পুলিশে দিলো ছাত্রদল সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ; দুই জনকে মারধর করে পুলিশে দিলো ছাত্রদল কুষ্টিয়ায় সাংবাদিক হামলার আসামিদের জামিন, আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ। কুড়িগ্রাম সীমান্তে ৯ লাখ ৭৯ হাজার টাকার চোরাচালানী মালামাল জব্দ জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল ৪০ সদস্যের সফরসঙ্গী দল নিয়ে ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে ঢাকা থেকে নিউইয়র্ক—বিশ্বমঞ্চের পথে তারেক রহমান
হোম বাংলাদেশ সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ; দুই জনকে মারধর করে পুলিশে দিলো ছাত্রদল

সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ; দুই জনকে মারধর করে পুলিশে দিলো ছাত্রদল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:১১ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৬ 5
সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ; দুই জনকে মারধর করে পুলিশে দিলো ছাত্রদল

নওগাঁ প্রতিনিধিঃ


নওগাঁর বদলগাছীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করায় দুই কর্মীকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার দায়ে রোববার দিবাগত রাতে উপজেলার পুরোনো ব্রিজ এলাকায় তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় ছাত্রদল নেতাকর্মী। এ  ছাড়াও পুলিশের পৃথক অভিযানে উপজেলা যুবলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম সাজুকে আটক


আটককৃতরা হলেন, উপজেলার হঠাৎপাড়া এলাকার এমার হোসেনের ছেলে ইমরান হোসেন (২১) ও সদর ইউনিয়নের জিধিরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরিফ হোসেনকে (২৩)। একই রাতে পুলিশের পৃথক অভিযানে উপজেলা যুবলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম সাজুকে আটক করা হয়েছে।


জানা যায়, গত শুক্রবার রাতে বদলগাছী থানার কাছাকাছি ছোট যমুনা নদীর নতুন ব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন মশাল মিছিল করেন। ওই মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান সহ পরিস্থিতি অস্থিতিশীল করতে দেখা গেছে বলে দাবি ছাত্রদলের নেতা-কর্মীদের। এ ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় গতকাল রাত সাড়ে আটটার দিকে পুরোনো ব্রিজ এলাকায় উপজেলা ছাত্রলীগের সদস্য ইমরান হোসেন ও আরিফ হোসেনকে দেখতে পেয়ে তারা আটক করেন। পরে তাদের পুলিশের কাছে তুলে দেওয়া হয়।


ঘটনাস্থলে উপস্থিত মথুরাপুর ইউপি ছাত্রদলের সভাপতি মো. মুনসুর আলী বলেন, ইমরান ও আরিফ কয়েক মাস ধরে আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিল করে আসছিলেন। গত শুক্রবারের মিছিলের ভিডিও তারা নিজেদের ফেসবুক আইডিতে পোস্ট করেন। সেখানে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় এবং বিভিন্ন এলাকায় অগ্নি সংযোগ করার পরিকল্পনা ছিল তাদের। এ কারণে তাঁদের আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে।


ছাত্রদলের নেতা-কর্মীরা বলেন, কোনো ব্যক্তিগত বিরোধের কারণে তাদের আটক করা হয়নি। তাদের কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাওয়ার জন্য আটক করা হয়েছিল। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে আটকের সময় মারধরের অভিযোগের বিষয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা কোনো মন্তব্য করেননি।


বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা ইমরান হোসেন ও আরিফ হোসেন নামে দুইজনকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং পুলিশের বিশেষ অভিযানে মনিরুল ইসলাম সাজু নামের আরও একজনকে আটক করা হয়েছে।