অনলাইন, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
যে দেশে সুযোগে সবাই চোর, সে দেশে কী করে উদিত হবে সোনালী ভোর? নোয়াখালীতে ৩৫ জলাশয়ে ২৫০ কেজি কার্পের পোনা অবমুক্ত পাহাড়-টিলা ও বনাঞ্চল এলকা কেটে বেপরোয়া রিসোর্ট তৈরি ; কারা করছে এসব রিসোর্ট জানেনা সরকার, নেই কোন নিয়মনীতি ও তদারকি দেশের অতি ধনাঢ্য ব্যবসায়ীদের একটি বড় অংশ চা বাগান মালিক শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও নকল বিড়ি জব্দ নেত্রকোণায় গাঁজাসহ দুই নারী ও এক যুবক আটক বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধারসহ বিভিন্ন দাবিতে কলমাকান্দায় ইউএনও কার্যালয় ঘেরাও শিক্ষার্থীদের এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার নোয়াখালী জেলা যুবলীগ সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর যুবক নিখোঁজ রাজশাহীতে সাংবাদিক সাগর-রুনি, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে ও সারাদেশে সাংবাদিকদের নির্যাতন, হামলা, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন মহাদেবপুরে নারী শিক্ষার্থীদের নিয়ে মহিলা ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন নওগাঁয় ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন করেন এমপি ফজলে হুদা কুমিল্লায় তৈরি হচ্ছে ভারতীয় মেসি বিড়ি, মেশিনসহ গ্রেফতার ৯
হোম বাংলাদেশ শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও নকল বিড়ি জব্দ

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও নকল বিড়ি জব্দ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:২৯ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ 3
শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও নকল বিড়ি জব্দ

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

অভিযানে ৫ হাজার ৭৩০ শলাকা অবৈধ বিদেশি সিগারেট এবং নকল ব্যান্ডরোলযুক্ত ১১ হাজার ৫০০ শলাকা আকিজ বিড়ি উদ্ধার করা হয়।


কাস্টমস সূত্রের বরাতে জানা যায়, সিলেট ভ্যাট কমিশনার মো. নাজমুল হকের নির্দেশনায় শ্রীমঙ্গল সার্কেলের রাজস্ব কর্মকর্তা আব্দুস সালামের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল সার্কেলের রাজস্ব কর্মকর্তা জানান, রাজস্ব ফাঁকি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা পণ্য সরকারি গুদামে জমা দেওয়ার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।