সুশাসন, দ্রব্যমূল্য ও বেকারত্বের সমাধান না হলে কোনো কিছুতেই লাভ হবে না: হাবিবুর রহমান হাবিব
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০৩:২৭ এএম,
০৬ নভেম্বর, ২০২৬
42
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥
সুশাসন নিশ্চিত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বেকার সমস্যার সমাধান করতে না পারলে অন্য কোনো কিছু দিয়েই লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির এক টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
টকশোতে হাবিবুর রহমান হাবিব বলেন, ‘যদি সুশাসন দিতে না পারেন, দ্রব্যমূল্যের লাগাম টানতে না পারেন, যদি বেকার সমস্যার সমাধান করতে না পারেন, কোনো কিছু দিয়েই কোনো লাভ হবে না।’
টকশোতে তিনি সরকারের অগ্রাধিকার হিসেবে সুশাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান—এই তিনটি বিষয়ের ওপর জোর দেন।
ফাইল ছবি