Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › বিনোদন › আবারও অঞ্জনে মন্ত্রমুগ্ধ হতে যাচ্ছে ঢাকা

আবারও অঞ্জনে মন্ত্রমুগ্ধ হতে যাচ্ছে ঢাকা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৪ এএম, ১৪ মে, ২০২৪ 199
আবারও অঞ্জনে মন্ত্রমুগ্ধ হতে যাচ্ছে ঢাকা

বাংলা মিউজিকের এক নস্টালজিয়ার নাম অঞ্জন দত্ত। তার ম্যারিয়ান, মালা বা বেলা বোস শুনে পুরনো স্মৃতি হাতড়ে ফেরেন অনেকে। সেই অঞ্জনের সুরে আবারও হারিয়ে যাওয়ার সুযোগ এসেছে। শনিবার (১১ মে) সন্ধ্যায় ঢাকায় কনসার্ট তার।

‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ নামে কনসার্টে আরও গাইবে ব্যান্ড কাকতাল ও আহমেদ হাসান সানি। কনসার্টটির ভেন্যু পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনা। এরইমধ্যে কনসার্টের প্রস্তুতি শেষ হয়েছে। যেখানে থাকছে স্পন্সর বুথ ও নানা ব্র্যান্ডের পণ্যের স্টল।

এরআগেও একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন। সবশেষ গেল বছরের ৩০ সেপ্টেম্বরও গান গেয়ে গেছেন তিনি।

আশির দশকের শুরুর দিকে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন অঞ্জন দত্ত। দার্জিলিংয়ের পাহাড়ে ছেলেবেলা কাটানো এই শিল্পী মূলত অভিনেতা হতে চেয়েছিলেন। কণ্ঠে সুরও ছিল তার। শেষ পর্যন্ত সঙ্গীতই তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। তবে, অভিনয় ছাড়েননি। বর্ণিল জীবনে সিনেমা পরিচালনা করেও কুড়িয়েছেন সুনাম।