Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › খেলার মাঠ › চমক রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

চমক রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:২৬ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪ 212
চমক রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসির এই টুর্নামেন্টের জন্য এইডেন মার্করামকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। 

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আছেন আনরিখ নর্কিয়া ও কুইন্টন ডি কক। টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ৯ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন নর্কিয়া। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন রায়ান রিকেলটন ও ওটনিয়েল বার্টমান। রিকেলটন সর্বশেষ এসএ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ১০ ম্যাচে করেছিলেন ৫৩০ রান। ডি ককের সঙ্গে তাকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। 


প্রথমবারের মতো সুযোগ পাওয়া ৩১ বছর বয়সি পেসার বার্টমান দক্ষিণ আফ্রিকার ঘরোয়া এসএটি-টোয়েন্টি টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ উইকেট শিকার করেন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে ডি ককের শেষ বিশ্বকাপ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দিয়ে তিনি ওয়ানডেকে বিদায় বলেছিলেন। 


দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের দলে আছেন চারজন পেসার আর তিনজন স্পিনার। একমাত্র অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন মার্কো ইয়ানসেন।আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার গুঞ্জন শোনা গেলেও ফাফ ডু প্লেসি নেই দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে। নেই রেসি ফন ডার ডুসেনও। 


টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনীল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, ফরচুন বি’জন, রিজা হ্যান্ডরিকস, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, অ্যানরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস।