অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল পিপি, উগ্র ডানপন্থী ভক্সকে নিয়ে সরকার গঠনের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্য নিয়ে উদ্বেগ ব্রুকলিনের কিশোর সংশোধনাগারে ১৫ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি কুইন্সের করোনায় প্রকাশ্যে গোলাগুলি, যুবক নিহত, আহত আরও দুজন বিএনপির বিক্ষোভের পর চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রী ও জামাতা আটক সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ আওয়ামী লীগের, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ নাম পছন্দ নয়’ বলে হামলা, মারা গেলেন সোমালি বংশোদ্ভূত উবারচালক কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান পাকিস্তানের বেলুচিস্তানে খনিশ্রমিকদের গাড়িতে গুলি, নিহত ১১ দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোসাদের তৎপরতা বেড়েছে, সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটক করে ছাত্রদলের গণপিটুনি গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা, গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন
হোম › খেলার মাঠ › শেষ বলের রোমাঞ্চে রাজস্থানকে হারালো গুজরাট

শেষ বলের রোমাঞ্চে রাজস্থানকে হারালো গুজরাট

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১০ এপ্রিল, ২০২৪ 219
শেষ বলের রোমাঞ্চে রাজস্থানকে হারালো গুজরাট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ২৪ তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৩ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স। রাজস্থানের দেয়া ১৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে জয় নিয়ে মাঠ ছাড়ে রাজস্থান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ বলে ৭২ রান করেন শুভমান গিল।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মারমুখী ভঙ্গিমায় আবির্ভূত হন রাজস্থানের দুই ওপেনার সুদর্শন-গিল। দলীয় ৬৪ রানে সুদর্শন আউট হলে প্রথম উইকেটের পতন ঘটে। ৩৫ রান করে সাজঘরে ফেরেন সুদর্শন। এরপর ম্যাথু ওয়েড এসেও কার্যকারী কিছু করতে পারেননি। মাত্র ৪ রানে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকেও। বিজয় শঙ্করের ১৬, রাহুল তেবাটিয়ার ২২ দলকে লক্ষ্য পুরণে এগিয়ে নিয়ে যায়। শেষদিকে নাটকীয় এক হাইভোল্টেজ ক্যামিও ইনিংস খেলেন রশিদ খান । তার ১১ বলে ২৪ রান শেষ বলের রোমাঞ্চে গুজরাটকে রাজস্থানের মাঠে জয় এনে দেয়।


রাজস্থানের পক্ষে ৪১ রানের বিনিময়ে ৩ উইকেট নেন কুলদীপ সেন। ২টি উইকেট পান চাহাল।


এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকে রাজস্থানের দুই ওপেনার জয়সওয়াল ও বাটলার। ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে উমেশ যাদবের বলে ম্যাথু ওয়েডের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন জয়সওয়াল। আউট হবার আগে ১৯ বলে ২৪ রান করেন তিনি। জয়সওয়াল আউট হবার পর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার জস বাটলারও। পরের ওভারেই ব্যক্তিগত ৮ রানে প্যাভিলিয়নে ফেরেন এ ইংলিশ ব্যাটার। রশিদ খানের বলে রাহুল তেবাটিয়ার হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি। দলীয় রান তখন ২ উইকেট হারিয়ে মাত্র ৪২।


এরপর রিয়ান পরাগকে নিয়ে ৭৮ বলে ১৩০ রানের জুটি গড়েন সঞ্জু স্যামসন। ১৯ তম ওভারে পরাগ আউট হবার আগে খেলেন ৪৮ বলে ৭৬ রানের ঝড়ো এক ইনিংস। তার ব্যাট থেকে আসে ৩টি চার ও ৫টি ছয়ের একেকটি দৃষ্টিনন্দন শট। শেষদিকে ব্যাটিংয়ে নামে ক্যারিবীয় তারকা শিমরন হেটমায়ার। ৩৮ বলে ৬৮ রানে স্যামসন ও ১৩ রান করে হেটমায়ার থাকেন অপরাজিত।


গুজরাটের পক্ষে ১টি করে উইকেট তুলে নেন উমেশ যাদব, রশিদ খান ও মোহিত শর্মা।


এম্যাচের ফলাফলে, আসরে প্রথম হারের মুখ দেখলো রাজস্থান। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা এখনও টেবিলের শীর্ষে। অপরদিকে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে গুজরাট টাইটান্স।

লিংক কপি হয়েছে ✓