অনলাইন, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
তেলের সংকটের আড়ালে ‘মুখের তেল’—শফিকুর রহমানের কটাক্ষে তোষামোদ রাজনীতির প্রশ্ন আটকের পর আইনি প্রক্রিয়াই হবে সুরক্ষার ঢাল, ২৪ ঘণ্টার পর গোপন আটক নিয়ে কঠোর বার্তা সম্পত্তি হস্তান্তর বিল পাস ‘ঈমানের ওপর আঘাত’: মিয়া গোলাম পরওয়ার বাবা-মায়ের সুরক্ষায় নতুন আইন, সম্পত্তি দান করেও থাকবে আজীবন ভোগাধিকার শেখ হাসিনাসহ দণ্ডিতদের সম্পদ বাজেয়াপ্তে বিধি সংশোধনের উদ্যোগ সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত; ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক অর্থনীতি, কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে: এলজিআরডি মন্ত্রী শিবিরের সাবেক নোয়াখালী জেলা সভাপতি মাওলানা মুনিরুল ইসলামের ইন্তেকাল চুনারুঘাটে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত চরপার্বতীতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি কোম্পানীগঞ্জে ৫২ ইয়াবাসহ যুবক আটক, ছিনিয়ে নেওয়ার চেষ্টায় হাতাহাতি পথচারী নারীকে বাঁচাতে মোটরসাইকেল থেকে ছিটকে যুবকের মৃত্যু মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড বাংলাদেশে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, একদিনে আরও ১,৩১৪ আক্রান্ত ও ৪ মৃত্যু
হোম জাতীয় বাবা-মায়ের সুরক্ষায় নতুন আইন, সম্পত্তি দান করেও থাকবে আজীবন ভোগাধিকার

বাবা-মায়ের সুরক্ষায় নতুন আইন, সম্পত্তি দান করেও থাকবে আজীবন ভোগাধিকার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৭ সেপ্টেম্বর, ২০২৬ 10
বাবা-মায়ের সুরক্ষায় নতুন আইন, সম্পত্তি দান করেও থাকবে আজীবন ভোগাধিকার

মো: নাজমুল হাসান বাবু॥

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতা বাবা-মা বা দাদা-দাদি, নানা-নানি জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করার অধিকার নিজের কাছে রাখতে পারবেন। এ সুযোগ রেখে জাতীয় সংসদে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।


সংশোধিত বিধানের মাধ্যমে সম্পত্তি দানের ক্ষেত্রে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের একটি স্বতন্ত্র আইনি পদ্ধতি যুক্ত হয়েছে। অর্থাৎ, বাবা-মা সন্তানকে সম্পত্তি দান করলেও নির্দিষ্ট শর্তে তারা জীবিত থাকা পর্যন্ত সেই সম্পত্তি ব্যবহার ও ভোগ করতে পারবেন। একই ধরনের সুযোগ পিতামহ-মাতামহের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। স্বামী-স্ত্রীর মধ্যেও এভাবে সম্পত্তি হস্তান্তরের সুযোগ রাখা হয়েছে।


বিলে আরও বলা হয়েছে, দাতার জীবদ্দশায় সম্পত্তির গ্রহীতা মারা গেলেও দাতার ভোগাধিকার বহাল থাকবে। পরবর্তীতে আইন অনুযায়ী সম্পত্তি গ্রহীতার ওয়ারিশদের কাছে হস্তান্তরের বিষয়টি কার্যকর হবে।


আইনমন্ত্রী বলেছেন, বিদ্যমান আইনে সম্পত্তি হস্তান্তরের বিভিন্ন বিধান থাকলেও দাতার জীবনকাল পর্যন্ত ভোগাধিকার সংরক্ষণ করে সম্পত্তি দানের বিষয়ে নির্দিষ্ট ব্যবস্থা ছিল না। নতুন বিধানের মাধ্যমে সেই আইনি সুযোগ তৈরি হলো। তিনি আরও জানিয়েছেন, এই বিধান সব ধর্মাবলম্বীর ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে এবং প্রচলিত সাধারণ দান, মুসলিম আইনের অধীন হেবা বা অন্য কোনো স্বীকৃত সম্পত্তি হস্তান্তর পদ্ধতিতে এর প্রভাব পড়বে না।


আইনটি নিয়ে সংসদে বিরোধিতাও হয়েছে। বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য এটিকে ধর্মীয় বিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে আপত্তি জানান এবং বিলের বিরোধিতা করেন। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক বাস্তবতায় অনেক বাবা-মা জীবদ্দশায় সন্তানকে সম্পত্তি দেওয়ার পর নিজেদের ভোগদখল ও নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়েন। নতুন বিধান সেই ঝুঁকি কমাতে সহায়ক হবে।


নতুন আইন কার্যকর হলে সম্পত্তি দানের ক্ষেত্রে বাবা-মায়ের জীবনকালীন ভোগাধিকার আইনগতভাবে সংরক্ষণের একটি নতুন পথ তৈরি হবে। ফলে সন্তানকে সম্পত্তি দেওয়ার পরও বাবা-মায়ের বসবাস, ব্যবহার ও ভোগদখলের নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ আরও স্পষ্ট হবে।