অনলাইন, ২৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
শ্রীমঙ্গল থেকে অজগর ও শঙ্খিনী সাপ উদ্ধার দৌলতপুরে পুলিশের পৃথক অভিযান,সাজাপ্রাপ্ত আসামি ও মাদকসহ গ্রেপ্তার ৬ ,গাঁজার গাছ উদ্ধার। দ্রুতগতির ইজিবাইকের সামনে হঠাৎ দৌড়ে চলে এলো নারী, ঘটনাস্থলেই মৃত্যু শ্যালিকাকে বিয়ে করে এলাকা ছাড়লেন যুবক, আশ্রয় নিলেন শ্বশুরবাড়ি মহাদেবপুরে নওগাঁয় ৬৩ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল দিলেন এমপি ফজলে হুদা যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬ বেনাপোলে গাঁজা ও মদসহ আটক কারবারির কারাদণ্ড শার্শায় নারী-শিশু পাচার রোধে যশোর রাইটসের পর্যালোচনা সভা, ৯২ ভুক্তভোগীকে পরিবারের কাছে পুনঃএকত্রীকরণ, আইনি সহায়তা পেয়েছেন ৫৫ জন যশোরের শার্শায় সাড়ে ২৪ লাখ টাকার সোনার বার উদ্ধার কুড়িগ্রামে জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ আশরাফুল আলম ডলারের বিরুদ্ধে কমলগঞ্জের ধলাই নদীতে পলো বাওয়া উৎসব আপার ডার্বির সাবেক ট্রেজারারের প্রতিষ্ঠানের নামে ৮৫ মিলিয়ন ডলারের মেডিকেইড পেমেন্ট, ব্যবসার নিবন্ধন খুঁজে পায়নি টাউনশিপ নওগাঁয় শালিকাকে বিয়ের ঘটনায় আইনজীবী সহকারীকে সেরেস্তা থেকে অবাঞ্ছিত ঘোষণা ভাঙ্গামোড় দারুন নাজাত ও চর কাঠগিরাই দারুন নাজাত নুরানী ও হাফেজিয়া মাদরাসার ১১ জন শিক্ষাথী জাতীয় পর্যায়ে নির্বাচিত ‎কুড়িগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
হোম › বাংলাদেশ › চলন্ত সিএনজি থেকে নবজাতককে ফেলে দেওয়ার অভিযোগ, তরুণী ও চালক আটক

চলন্ত সিএনজি থেকে নবজাতককে ফেলে দেওয়ার অভিযোগ, তরুণী ও চালক আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১১ সেপ্টেম্বর, ২০২৬ 89
চলন্ত সিএনজি থেকে নবজাতককে ফেলে দেওয়ার অভিযোগ, তরুণী ও চালক আটক

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চলন্ত সিএনজি অটোরিকশা থেকে সদ্য ভূমিষ্ঠ এক ছেলে নবজাতককে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ওই তরুণী ও সিএনজি চালককে আটক করেছে পুলিশ।


শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের সামনে চলন্ত সিএনজি থেকে একটি নবজাতক রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন থাকায় সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনীর স্টার লাইন হাসপাতালে পাঠানো হয়েছে।


এদিকে ঘটনার পর স্থানীয়দের সহায়তায় সিএনজি চালকসহ ওই তরুণীকে আটক করে পুলিশ। পরে তরুণীকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণীর দাবি, পাশের বাড়ির এক যুবকের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি ওই যুবককে জানালে তিনি বিয়ের আশ্বাস দিয়েছিলেন বলে দাবি করেন তরুণী। তবে পরবর্তীতে ওই যুবক ও তার পরিবারের সদস্যরা বিষয়টি অস্বীকার করেন এবং তার পরিবারকে হুমকি ও অপবাদ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।


তরুণীর ভাষ্য, শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সিএনজি চালক সামসুর সঙ্গে তিনি কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। পথেই সিএনজির ভেতরে তার সন্তান প্রসব হয়। পরে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য জরুরি বিভাগে গেলে কর্তব্যরতদের সন্দেহ হয়। একপর্যায়ে নবজাতককে হাসপাতালের সামনে রেখে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।


তবে সিএনজি চালক সামসুর দাবি, ওই তরুণী তার ভাগ্নি। তিনি কোম্পানীগঞ্জের মুছাপুর এলাকার বাসিন্দা। অন্যদিকে তরুণীর বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে বলে জানা গেছে।


কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন দাস বলেন, “চিকিৎসা শেষে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। নবজাতককে ফেলে দেওয়ার বিষয়টি ইচ্ছাকৃত ছিল, নাকি প্রসবজনিত আকস্মিক পরিস্থিতিতে এমন ঘটনা ঘটেছে—তদন্তের পর তা স্পষ্ট হবে। সংশ্লিষ্টদের বক্তব্য, চিকিৎসা প্রতিবেদন ও অন্যান্য তথ্য যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।