Columbus, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচি নওগাঁর পোরশায় ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩ গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেখ হাসিনার ফেরা নিয়ে ভাইরাল অডিও, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর ভারতে থাকা দণ্ডপ্রাপ্তদের নিয়ে দিল্লির সহযোগিতা চাইল ঢাকা আদালতের আদেশে নতুন ব্যালট-মেইল বিধি স্থগিত, USPS সেবা চালু বন্ধু, এই তথ্যের ভিত্তিতে নিউজ পোর্টালের জন্য একটি পরিষ্কার ও প্রফেশনাল রিপোর্ট এভাবে করা যায়: বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কুড়িগ্রামে সাজিরন বেওয়াকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সহায়তা প্রদান ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর আশাবাদ বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে চীনের বিনিয়োগ আগ্রহ তারেক রহমানকে ঘিরে দিল্লির জোড়া আমন্ত্রণ—কী বার্তা? দণ্ডিতদের ফেরাতে ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত র‍্যাব বিলুপ্ত, নতুন নামে এসআরবির যাত্রা
হোম জাতীয় গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৩১ এএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ 8
গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

শ‌হিদুল ইসলাম,


১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার গাম্বিয়ার ন‍্যাশনাল পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার সিডি এস.কে. এনজি এমপি’র সাথে বর্তমানে গাম্বিয়া সফররত লন্ডন বারা অব নিউহ্যামের টানা তিন বারের সাবেক ডেপুটি স্পীকার ও ইক্বরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ব‍্যারিস্টার নাজির আহমদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।


ব‍্যারিস্টার নাজির আহমদ আজ সকালে নির্ধারিত সময়ে পার্লামেন্টে পৌঁছলে ভারপ্রাপ্ত স্পিকার সিডি এস.কে. এনজি এমপি তাকে স্বাগত জানান। সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে ভারপ্রাপ্ত স্পিকার গাম্বিয়ায় ইক্বরা ইন্টারন্যাশনালের বহুমুখী চ‍্যারিটি কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ব‍্যারিস্টার নাজির আহমদ গাম্বিয়াসহ অন্যান্য আফ্রিকার অন্যান্য দেশগুলোতে ইক্বরা ইন্টারন্যাশনালের চ‍্যারিটি কার্যক্রম প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন।


ব‍্যারিস্টার নাজির আহমদ আরো বলেন, রোহিঙ্গা মুসলমানদের উপর মায়ানমার সরকার কর্তৃক চালানো ইতিহাসের নির্মম গণহত্যা নিয়ে বিশ্ব যখন নীরব তখন গাম্বিয়া সরকার মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ঐতিহাসিক ও সাহসী ভূমিকা রেখেছে। এজন্য ব‍্যারিস্টার নাজির আহমদ গাম্বিয়ার জনগণ ও গাম্বিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


পরে ইক্বরা ইন্টারন্যাশনাল গাম্বিয়ার টীম প্রধান ও পার্লামেন্টের সদস্য মদৌ লামি বি. বাহ এমপি ব‍্যারিস্টার নাজির আহমদকে পূরো পার্লামেন্টে ঘুরে ঘুরে দেখান। এরপরে ভারপ্রাপ্ত স্পিকারের আমন্ত্রণে ব‍্যারিস্টার নাজির আহমদ পার্লামেন্টের অধিবেশন পর্যবেক্ষণ করেন। ভারপ্রাপ্ত স্পিকার সিডি এস.কে. এনজি এমপি অধিবেশনের শুরুতে ঘোষণা করেন “We have an important guest from London Barrister Nazir Ahmed with us who will be observing our session today” অর্থাৎ “লন্ডন থেকে আগত ব্যারিস্টার নাজির আহমেদ আমাদের মাঝে একজন গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থিত আছেন; তিনি আমাদের আজকের এই অধিবেশন পর্যবেক্ষণ করবেন”।


উল্লেখ্য, গাম্বিয়ার বর্তমান স্পিকার ফাবাকারি তোমবং জাতা এমপি রাষ্ট্রীয় কাজে সাউথ আফ্রিকা সফরে থাকায় ডেপুটি স্পিকার সিডি এস.কে. এনজি ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।