Columbus, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর আশাবাদ বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে চীনের বিনিয়োগ আগ্রহ তারেক রহমানকে ঘিরে দিল্লির জোড়া আমন্ত্রণ—কী বার্তা? দণ্ডিতদের ফেরাতে ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত র‍্যাব বিলুপ্ত, নতুন নামে এসআরবির যাত্রা মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে জরিমানা জুড়ীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু যে দেশে সুযোগে সবাই চোর, সে দেশে কী করে উদিত হবে সোনালী ভোর? নোয়াখালীতে ৩৫ জলাশয়ে ২৫০ কেজি কার্পের পোনা অবমুক্ত পাহাড়-টিলা ও বনাঞ্চল এলকা কেটে বেপরোয়া রিসোর্ট তৈরি ; কারা করছে এসব রিসোর্ট জানেনা সরকার, নেই কোন নিয়মনীতি ও তদারকি দেশের অতি ধনাঢ্য ব্যবসায়ীদের একটি বড় অংশ চা বাগান মালিক শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও নকল বিড়ি জব্দ নেত্রকোণায় গাঁজাসহ দুই নারী ও এক যুবক আটক বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধারসহ বিভিন্ন দাবিতে কলমাকান্দায় ইউএনও কার্যালয় ঘেরাও শিক্ষার্থীদের এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান
হোম বাংলাদেশ জুড়ীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুড়ীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৬ এএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ 4
জুড়ীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মাহিদুল ইসলাম

মৌলভীবাজার প্রতিনিধি॥


মৌলভীবাজারের জুড়ীতে বর্শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু।


বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।


নিহতরা হলো আমতৈল গ্রামের অমল দাসের ছেলে অনন্য দাস (৮) এবং শ্রীমঙ্গলের ভৈরব বাজার এলাকা থেকে আসা তার খালাতো ভাই, নারায়ণ দাসের ছেলে দূর্জয় দাস (৯)।


স্থানীয় সূত্রে জানা গেছে, অমল দাসের মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার পরিবারসহ আমতৈল গ্রামে আসে শিশু দূর্জয়। বুধবার দুপুরে দুই ভাই মিলে বাড়ির পাশের নিলয় দাসের দোকানসংলগ্ন একটি জলাশয়ে বর্শি নিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত একজন পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও তলিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।


স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, দুপুরের দিকে স্থানীয় এক ব্যক্তি মাঠ থেকে ঘাস কাটতে যাওয়ার সময় জলাশয়ে শিশুদের লাশ ভাসতে দেখেন। পরে তাঁর চিৎকারে স্বজন ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।


জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি নিয়ে ধর্মীয় রীতি অনুযায়ী লাশ দাহ করা হয়েছে।